| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মরুর বুকে জ্বলছেন মুস্তাফিজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ০৫:০৯:১৩:পূর্বাহ্ন  |  ৮৮৬৫২৭ বার পঠিত
মরুর বুকে জ্বলছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: মরুর বুকে জ্বলে উঠেছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইএল টি-টোয়েন্টিতে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে আজও ম্যাচে ঝড় তোলেন তিনি এবং ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।

৩৪ রান খরচ করে এক ওভারে নেন ৩ উইকেট। দলীয় ৩৯ রানে ৩ উইকেট হারানো জায়ান্টসকে ম্যাচে ফিরিয়েছিলেন জেমস ভিন্স ও আজমতউল্লাহ ওমরজাই এর ৬৬ রানের জুটি। মুস্তাফিজের করা ১৪তম ওভারেই ম্যাচের চিত্র পাল্টে যায় । মুস্তাফিজ ওই ওভারে দ্বিতীয় ও চতুর্থ বলে দুই উইকেট নেন, পঞ্চম বলে ডিকসনকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও সৃষ্টি করেছিলেন।

জায়ান্টসের ইনিংস ২০তম ওভারে শেষ হয়, সর্বমোট ১৫৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওমরজাই। মুস্তাফিজ নেন সর্বোচ্চ ৩ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ক্যাপিটালস শুরুতে ৩৫ রানে ২ উইকেট হারালেও শায়ান জাহাঙ্গীর (৪৮) ও রোভম্যান পাওয়েল (৪৭*) নেতৃত্বে ৬ উইকেটের সহজ জয় নিশ্চিত করে। অধিনায়ক মোহাম্মদ নবী ২৫ রানে অপরাজিত থেকে জয় উদযাপন করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪