নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন 'প্রজন্ম'। সংগঠনের সদস্যদের নিজস্ব উদ্যোগে উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা হবে, যার আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করবেন।
দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।
মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আখতার হোসেন হৃদরোগের অস্ত্রোপচারের পর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারের পর এখনো তার জ্ঞান ফেরেনি এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং জেলা বিএনপির সমন্বয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়িতে পৃথক অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাগেরহাটের বারুইপাড়া এলাকায় কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলা শাখা।
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ লাদেন আলী ও ইমন বাদশা নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে মাসুদুল হক চৌধুরী (মাকসুদুল হক) নামে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মাগুরার শালিখা উপজেলার গ্রামীণ হাটবাজারে এখন পাকা আনারসের চাহিদা বেড়ে গেছে। স্থানীয়ভাবে “কাঠলিচু” নামেও পরিচিত এই আনারস গ্রীষ্ম মৌসুমে ব্যাপকভাবে পাওয়া যায়।
ষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে অনুপ্রবেশ ইস্যুতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এতে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর সীমান্তের ১৫০/৩-এস পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে দুই বছর বয়সী হাফসা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ধান্যখোলা গ্রামের মাঝের পাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে ঝিনাইদহেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে আগামী ৫ বছরে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।
ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতের মেঘালয় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজার প্লাবিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা সদর বাজার প্লাবিত হয়। এদিকে পানি বাড়া অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।
জামালপুর জেলার প্রাচীনতম এক জনপদেের নাম দেওয়ানগঞ্জ। ১৮৬০ সালে বগুড়া জেলার অধীনে এটি থানা হিসেবে গঠিত হয়। ১৯৮৩ সালে ৩ নভেম্বর দেওয়ানগঞ্জ থানাকে উপজেলায় রূপান্তরিত হয়। জানা যায়, মোঘল আমলে সুফি সাধক দেওয়ান শাহ জালাল ও দেওয়ান শাহ জামালের আস্তানা স্থাপনের কারণে এলাকাটির নামকরণ করা হয় দেওয়ানগঞ্জ ।