| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রৌমারীর গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্তে ৯ জনকে পুশইনের অভিযোগ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্ত দিয়ে মোট ৯ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। এদের মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক পেয়েছেন আর এম আধুনিক হাসপাতালের সিইও ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী।

বিস্তারিত...

ঘরে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় বসতঘরে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) রাত ১১টার দিকে আনোয়ারার পারৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি গ্রামে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশুসন্তান। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিস্তারিত...

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু

মেহেরপুরে বেপরোয়া গতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যাত্রীবাহী ইজিবাইকের চালক রফিকুল ইসলাম মারা গেছেন। শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত দুই

নগরীর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর জামে মসজিদের ভেতরে প্রবেশ করে দু’মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর সাড়ে পৌনে ছয়টার দিকে ঘটনাটি ঘটে। আহত দু’জন হলেন, লোকমান ও আলম। এদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহত আলম খুলনা মেডিকেল কলেজ হসাপাতালে চিকিৎসাধীন ।

বিস্তারিত...

নারীকে মারধরের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে এক নারীকে মারধরের ঘটনায় মো. শফিকুল ইসলাম নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলা যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

বিস্তারিত...

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিস্তারিত...

পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি। শনিবার (১৩ জুন) রাতে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

বগুড়ায় পর পর তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর

বগুড়ার মোকামতলা উপজেলায় পর পর তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় স্থানীয়রা মন্দিরে গিয়ে প্রতিমাগুলো

বিস্তারিত...

তারাকান্দায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহের তারাকান্দায় সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা রামপুর এলাকায় পুনঃখাল খনন পরিদর্শন শেষে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

বিস্তারিত...

যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। শনিবার (১৩ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিস্তারিত...

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার মাতৃমায়া নামে আবাসিক হোটেল থেকে মো. ইলিয়াছ কাজী (৬৫) নামে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ওই ব্যাক্তির পরিচয় জানা না গেলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসে মরদেহের পরিচয় সনাক্ত করে।

বিস্তারিত...

নরসিংদীতে 'প্রজন্ম' সংগঠনের উদ্যোগে মাদক উদ্ধার, প্রকাশ্যে আগুন

নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন 'প্রজন্ম'। সংগঠনের সদস্যদের নিজস্ব উদ্যোগে উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিস্তারিত...

বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা হবে, যার আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করবেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪