শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে একটি বসতবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ১৬টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গৌড়াইল গ্রামে এই উদ্ধার অভিযান চালানো হয়।
গাজীপুরের কাপাসিয়ায় মোবাইল চুরি নিয়ে দ্বন্দ্বের ঘটনায় ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত হয়েছেন। ভাতিজার সঙ্গে মোবাইল চুরি নিয়ে গতকাল শনিবার কথা কাটাকাটি হয়।
ভোরের যশোর যেন একটু বেশি সতর্ক। রাজনীতির বাতাসে ভেসে আসছে ভোটের গন্ধ, সঙ্গে সঙ্গে জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলায় বাড়ছে ঝুঁকিপূর্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থী দেয়নি। তবে এরপরেও নির্বাচনে কীভাবে নারীরা প্রতিনিধিত্ব করছে, এসব বিষয়ে জেলা পর্যায়ে নারীদের সঙ্গে কথা বলে মতামত ও ব্যাখ্যা নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্যরা।
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকলা–নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াত আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়'।
ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার শুরু হয়েছে।
নারায়ণগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগদ অর্থ বিতরণে আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, বাংলাদেশে অন্য একটি দল—তারা অতীতে স্বাধীনতার পক্ষে ছিল না। তারা কি ভবিষ্যতে স্বাধীনতা রক্ষা করতে পারবে?
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ আদিবাসী কৃষক। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা।
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে এবং এনজিও থেকে নেওয়া মহিলাদের কিস্তির ঋণের দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও তাঁর দলীয় প্রধান এবং প্রতিষ্ঠাতাসহ একাধিক ছবি ব্যবহার করে ঘরে ঘরে রঙিন লিফলেট বিতরণ করার অভিযোগ উঠেছে। এসব রঙিন লিফলেট শত্রুতা করে কেউ হয়তো বিতরণ করতে পারে বলে মন্তব্য করেন প্রার্থীর ব্যক্তিগত সহকারী মো. ইকবাল হোসাইন রুবেল।
রগুনায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ৪ জন প্রার্থী। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা স্থানীয় জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে।
বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাগেরহাটে বিচার বিভাগ ও জেলা প্রশাসনের কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।