সুস্থ দেহ সুন্দর মন, ক্রীড়াই করে আনয়ন' এই শ্লোগানে জেলার কাপাসিয়া উপজেলার কামারগাঁও প্রতিভা আদর্শ একাডেমিতে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী একাডেমির আয়োজনে অনুষ্ঠানটি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আগামীকাল সোমবার (২ ফ্রেব্রুয়ারি)প্রথমবারের মতো যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন খুলনায় সমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টারযোগে যশোরের জনসভায় যোগ দেবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বানচাল বা ভণ্ডুল করার জন্য কিছু মানুষ সব সময় চেষ্টা করে, তবে এবার তা সম্ভব হবে না। দেশের মানুষ জেগে উঠেছে, ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না।
শেরপুরে সম্প্রতি সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপি করার সুযোগ নেই। ভোটের সময় লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, আর ব্যালটের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) থেকে টানা ৯ মাস পর্যন্ত টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। গতকাল শনিবার এই মৌসুমে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে পৌঁছেছে। নতুন নির্দেশ না আসা পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করতে পারবে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, এনসিপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে। ‘হিসাব দাও’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে এসব তথ্য জনসমক্ষে উন্মুক্ত করা হবে বলে তিনি ঘোষণা দেন। শনিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হলে জবাবদিহিতা নিশ্চিত করতেই হবে। আমরা ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করব, ইনশাআল্লাহ। জনগণের টাকায় চলা রাষ্ট্রে জনগণের জানার অধিকার রয়েছে।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর ‘শাপলা কলি’ প্রতীকের অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল হান্নান মাসউদ নিজেই। তিনি জানান, তালতলা বাজারে অবস্থিত তাঁর শাপলা কলি প্রতীকের একটি নির্বাচনী অফিসে প্রথমে ভাঙচুর চালানো হয়। পরে অফিসের অবস্থা দেখতে গেলে সেখানে শত শত মানুষ জড়ো হন। এ সময় তাৎক্ষণিকভাবে একটি পথসভা শুরু হলে বক্তব্য দেওয়ার একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁর তিনজন কর্মী আহত হন।
ময়মনসিংহের ভালুকায় চলন্ত পিকআপ থেকে ডেলিভারিম্যানকে ফেলে দিয়ে প্রায় ৩০ লাখ টাকার ব্যাটারি লুটের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় লুট হওয়া ৪২৪টি ব্যাটারি, একটি পিকআপ ভ্যান এবং ব্যাটারি বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন। গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার রাজানগর গ্রামের আবুল কালামের ছেলে লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮) এবং কুমিল্লার তিতাস থানার কালাইগোবিন্দপুর গ্রামের মমত আ. রশিদের ছেলে মোহাম্মদ আলী (৩৮)।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এ নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। অন্যায়, অবিচার ও জুলুমের জবাব দেওয়ার নির্বাচন। জনগণ যদি যোগ্য প্রার্থী নির্বাচন করে, তাহলে আগামী পাঁচ বছর শান্তি ও উন্নয়নে এলাকা সমৃদ্ধ হবে। ভুল হলে আরও পিছিয়ে যাবে।বড় দলগুলোর মার্কা এখন আর সব নয়, মানুষ আজ অনেক সচেতন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুরে এক নির্বাচনি সভায় তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বাস্তবতা বদলে গেছে, মানুষও বদলেছে। খাটের তলা থেকে উঠে মার্কায় চড়ে পাস হওয়া দিনের শেষ। এখন মানুষ জানে কে আন্দোলন করেছে, কে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে দুটি ইউনিয়নের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মানিকদহ ইউনিয়ন ও পার্শ্ববর্তী হামিরদী ইউনিয়নের গ্রামবাসীর মধ্যে পুখুরিয়া বাজারে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুখুরিয়া এএস একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বিদ্যালয়ের ভিতরে অবরুদ্ধ হন। মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন। এঘটনায় বাজারের কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জনগণের হস্তক্ষেপে তিন ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আলহাজ্ব শরিফ (২৪), ইদ্রিস শরিফ (২৮) ও রাসেল শেখ (২৮) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া সদরপুর উপজেলা হাসপাতালে আরও কয়েকজনকে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকায় শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যত গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে দেশের উন্নয়নের দিকনির্দেশনা উপস্থাপন করেন। তিনি বলেন, আগামী দিন হবে ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন। রাজনীতি হবে মানুষের উন্নয়ন নিশ্চিত করার রাজনীতি। এই দেশ কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, এটি কোটি মানুষের।
পরিবারের সুখের আশায় ঋণগ্রস্ত অবস্থায় ৩ বছর আগে দুবাইয়ে গিয়েছিলেন কোটচাঁদপুরের সাবেক ইউপি সদস্য হোসেন আলী (৪০)। তবে বিদেশে লোন পরিশোধের আগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে। শনিবার সকালে স্থানীয় পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। হোসেন আলী উপজেলার নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাঁর ভাই হাশেম আলী জানান, ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। হোসেন আলী কৃষি কাজ করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন—দুই মেয়ে ও এক ছেলে।
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকলা–নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের মজমবাজার,