মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতা গতকাল শনিবার সকাল ১১:৩০ টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন, বেগম খালেদা জিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদিক মাহমুদ।
নড়াইলে ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকালে নড়াইলের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মাদ স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কাউন্সিলর, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আল আমিন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক শক্তি বাড়াতে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি-সমর্থিত ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে।
মাগুরা-২ নির্বাচনী এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা সভাপতি আলহাজ মুফতি মোস্তফা কামাল বলেছেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় ২৫৯টি আসনে নির্বাচন করছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এর অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকা ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদের সুবিধা করে দেওয়ার জন্য এবং দেশবাসীর মাথায় কাঠাল ভেঙে খাওয়ার উদ্দেশ্যেই জাতিকে বিভক্ত রাখতে চায়।
ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে নিখোঁজের আট দিন পর ফজলে রাব্বি বাবু (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসক গ্রামের এক যুবলীগ নেতার বাড়ি থেকে ১১টি জীবিত ঘোড়া ও ৮টি জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এই ঘোড়ার মাংসের ব্যবসা করতেন বলে জানায় এলাকাবাসী।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে নড়াইলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর সুবর্ণচরে জুমার নামাজের খুতবায় জামায়াতের পক্ষে বক্তব্য দেয়া হচ্ছে মনে করে খতিবের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে বিএনপি পন্থী মুসল্লিরা। তবে খতিব বলেছেন, তিনি জামায়াতের কারো নাম বলেন নি। চোর-ডাকাত, বাটপার,খারাপ ব্যক্তি প্রতিহত করে সৎ ও যোগ্য নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে বলেছিলেন।
মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশে ধানি জমিতে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি অনেক পুরাতন, তাই ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনীর পুতে রাখা গ্রেনেড। শনিবার (২৪ জানুয়ারি) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে এক বাড়ির পাশে এই গ্রেনেড পাওয়া যায়।
জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় বাস্তবায়িত একটি রাস্তার ইটের সোলিংকরণ কাজে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রকল্পের সভাপতির দায়িত্বে থাকা রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের তত্ত্বাবধানে নির্মিত এই নিম্নমানের রাস্তা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিতে পরিণত হওয়ায় প্রশাসন তা ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছে।