আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লিফলেট বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফকিরহাট বিশ্বরোডের নূর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ফকিরহাট বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত ও এনসিপিসহ ১০ দল সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, সাধারণ মানুষ এবার ব্যলটের মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালকার্ড দেখিয়ে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। নারায়ণগঞ্জের মাটি আর কোনো দখলবাজ বা চাঁদাবাজের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। জনগণ এবার জেগে উঠেছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড—বিআইএফপিসিএল) ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন। অনুমতি ছাড়া এভাবে দেশ ছাড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। বিষয়টি ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। প্ল্যান্ট সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ডাইনিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি না পেয়ে খোঁজ নেওয়া শুরু হয়। একপর্যায়ে জানা যায়, তারা কাউকে না জানিয়েই প্ল্যান্ট এলাকা ত্যাগ করেছেন। একই দিন দুপুরের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে প্রকল্প পরিচালক রামানাথ পুজারীকে অবহিত করা হলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা ‘নিরাপত্তাহীনতা’র কথা উল্লেখ করে বাংলাদেশ ছাড়ার কারণ জানান।
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
নারায়ণগঞ্জে অস্ত্র কেনা–বেচা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতা বজলুর
বিএনপির মনোনয়ন না পেয়ে আক্ষেপের সুরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণেগুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিক আছে আমার হাঁস, আমার চাষ করা ধানই খাইবো।’
একটি ছোট্ট শিশুর নিথর দেহ…একজন স্ত্রীর নিঃশব্দ বিদায়… আর কারাগারের ভেতরে দাঁড়িয়ে এক স্বামীর অসহায় কান্না
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জামায়াতে ইসলামীর মধ্যে একটি গোপন আঁতাত হয়েছে, যা বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। এসব মন্তব্য তিনি শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও‑১ আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে করেন।
ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটক করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আনেছা বিবি (৭০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে তাঁর কানের সোনার দুল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনেছা বিবি ওই গ্রামের মৃত তছির উদ্দিন প্রামানিকের স্ত্রী।
বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সদস্যদের স্মরণে তাঁদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকাল ১০ টায় বগুড়া শহরের নামাজগড় এলাকায় কবরস্থানে তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতা গতকাল শনিবার সকাল ১১:৩০ টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন, বেগম খালেদা জিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদিক মাহমুদ।
নড়াইলে ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকালে নড়াইলের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মাদ স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কাউন্সিলর, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আল আমিন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক শক্তি বাড়াতে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি-সমর্থিত ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে।
মাগুরা-২ নির্বাচনী এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা সভাপতি আলহাজ মুফতি মোস্তফা কামাল বলেছেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় ২৫৯টি আসনে নির্বাচন করছি।