| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মধ্যরাতে বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই

বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত...

পাবনায় কলাবাগান থেকে কিশোরের মরদেহ উদ্ধার

পাবনার সদর উপজেলায় একটি কলাবাগান থেকে হাসিবুর সরদার নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মালিগাছা ইউনিয়নের মনোহরপুর পুকুরপাড়া এলাকার একটি কলাবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বিস্তারিত...

মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার ছেলের

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. আবু নাঈম সিদ্দিকী (২২) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। তিনি ধলই ইউনিয়নের পূর্ব হাধুরখীল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আর্মি মনির আহমদের সন্তান।

বিস্তারিত...

কুষ্টিয়ায় আলুর ট্রাকের চাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে আলুবাহী একটি মিনি ট্রাকের চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক সহযোগী আহত হয়েছেন।

বিস্তারিত...

মুনাফেকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: তারেক রহমান

কয়েক দিন আগে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। আমরা যদি বলি, তাদের এইসব শিরকের জন্য, মুনাফেকির জন্য, ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন—তাহলে কোথায় যাবে তারা?

বিস্তারিত...

নির্বাচনকে ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা, একজন আটক

ফেনী জেলার দাগনভূঞা উপজেলা থেকে আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী আশরাফুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

হাসিনা পালালেও নিরপরাধীদের শাস্তি হতে দেবো না: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালালেও যারা অন্যায় করেনি—দলের সেই পুরনো কর্মীদের শাস্তি হতে দেওয়া হবে না। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোল্টিহরি বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এখন একটা সুযোগ এসেছে। হাসিনা আপা ভারতে চলে গেছেন—গেছেন ভালো করেছেন। কিন্তু এখানে যারা তাঁর দলের পুরনো কর্মী, যারা অন্যায় করেনি, তাদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই—যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে; আর যারা করেনি, তাদের শাস্তি হতে দেবো না। আমরা আপনাদের পাশে আছি।

বিস্তারিত...

সুন্দরবনে ‘ডন বাহিনী’র পরিচয়ে ১৯ জেলে অপহরণ: আতঙ্কে জেলেরা

সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে একদল সশস্ত্র বনদস্যু অন্তত ১৯ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুন্দরবননির্ভর জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গহীন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরে আসা জেলেরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মামুন্দো ও মালঞ্চ নদীর বিভিন্ন খালে মাছ ধরার সময় দস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জিম্মি করে নিয়ে যায়। জেলেদের দাবি, দস্যুদের মধ্যে ২০১৮ সালে ‘ডন বাহিনী’ পরিচয়ে আত্মসমর্পণ করা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের শাহাজান ও শফিকুল ইসলাম ওরফে ভেটে শফিকুলকে তারা চিনতে পেরেছেন।

বিস্তারিত...

দুর্নীতি ও বৈষম্যের কবর রচনা করতে চাই: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এবার বাংলাদেশ জামায়াতকে নয়, বরং মুক্তিকামী মানুষের দশদলীয় ঐক্যের ঠিকানায় ভোট দেবেন। আমরা একা বাংলাদেশ গড়তে পারবো না। ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই আগামীর বাংলাদেশ গড়তে হবে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জিলা স্কুলের বড় মাঠে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন। সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দশদলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

শেরপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে কাজের প্রতিশ্রুতি দিলেন ১৭ চেয়ারম্যান

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই উপজেলার ১৭ জন ইউনিয়ন চেয়ারম্যান। ২২ জানুয়ারি রাত ৮টায় শ্রীবরদী পৌরশহরের পালকি মার্কেট সংলগ্ন প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই অঙ্গীকার করেন। অনুষ্ঠানে প্রায় ৪০২ জন ইউপি সদস্য, ব্যবসায়ী, সুধীজন ও তরুণ সম্প্রদায়ের নেতাকর্মীরাও ধানের শীষের পক্ষে নির্বাচন করার সম্মতি ব্যক্ত করেন। প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন শেরপুর জেলার বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মো: মাহমুদুল হক রুবেল।

বিস্তারিত...

নির্বাচনের মাধ্যমে নতুন যুগে ১০ দল প্রত্যাবর্তন করবে: সিরাজুল মামুন

খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াতে ইসলামী ও এনপিসিসহ ১০ দল সমর্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, নতুন রাজনীতি

বিস্তারিত...

এপেক্স ক্লাব অব নোয়াখালীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দোচালা টিনের ঘরে কাঠের চৌকির ওপর পাতা একটি পাটি, আর গায়ে জড়ানো ছেঁড়া কাঁথা; এভাবেই তীব্র শীতে অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে রাত কাটে হোসনেয়ার (২৮)।

বিস্তারিত...

ভাঙ্গায় রোগীর মৃত্যু: মাদক নিরাময় কেন্দ্র ভাঙচুর, সিলগালা, দুই কর্মচারী আটক

ফরিদপুরের ভাঙ্গায় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি)আলোর দিশা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আব্দুর রাজ্জাক মাতুব্বর (৪৫) নামে এক রোগীর

বিস্তারিত...

সরিষাবাড়ীতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ ট্রেন চালু ও আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলওয়ে সংস্কার কমিটি। ট্রেনভোগান্তি দূর করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে একটি আন্তঃনগর ট্রেন প্রায় আধা ঘণ্টা অবরোধ করা হয়।

বিস্তারিত...

‘জঙ্গল সলিমপুরে ঝামেলা করলে জনবিস্ফোরণ ঘটবে’

‘জঙ্গল সলিমপুরে যদি অহেতুক কোনো ঝামেলা সৃষ্টি হয় বা অপরাধের ফাঁদে ফেলে কেউ গোলযোগ সৃষ্টি করে, তাহলে বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে।’ বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন এক ভিডিও বার্তায় এ কথা বলেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪