বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং এ দেশের সার্বিক উন্নয়নের জন্য বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। একমাত্র বিএনপি এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবে। দেশকে এগিয়ে নিতে, দেশ ও মানুষের কল্যাণের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে এ দেশের প্রধানমন্ত্রী করতে হবে।
গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা ফরিদ সরকার হত্যার এক মাস পেরিয়ে গেলেও দুইজন আসামী ছাড়া বাকি চার আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামীদের গ্রেপ্তারে দাবি জানিয়েছে নিহতের বড় ভাই ও পরিবাবের সদস্যরা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসচিব সাদেক আহমেদ খান বলেছেন, জিয়াউর রহমানের ঘোষণাই তাদের মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছে। তিনি আরও বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও আওয়ামী লীগ সম্মান করেনি। মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছে। গত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সংসদের সুনাম নষ্ট করেছে। আমরা রাষ্ট্রক্ষমতার ভাগ চাই না।
শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রামের বায়েজিদে একাধিক স্থানে পৃথকভাবে উদ্ধার হওয়া লাশের টুকরাগুলো মো. আনিস (৩০) নামে এক যুবকের বলে শনাক্ত করেছে পুলিশ। আনিসের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজানে।
রাজশাহীর পবা উপজেলার হাজরাপুকুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রিফাত (১৫) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের মহেশপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তরুণদের ভাবনা এবং প্রত্যাশা বিষয়ক সংলাপ হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে জেলা প্রশাসন।
ফেনীর সোনাগাজী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সাঈদ হোসেন নুর (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের খেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রশিক্ষণে মহেশপুর উপজেলার ১২০ জন প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
নারায়ণগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন।
বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পাবনার সদর উপজেলায় একটি কলাবাগান থেকে হাসিবুর সরদার নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মালিগাছা ইউনিয়নের মনোহরপুর পুকুরপাড়া এলাকার একটি কলাবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. আবু নাঈম সিদ্দিকী (২২) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। তিনি ধলই ইউনিয়নের পূর্ব হাধুরখীল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আর্মি মনির আহমদের সন্তান।