বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতার অপব্যবহার বা কোনো ধরনের অপরাধে জড়িত থাকলে নিজের দলের লোককেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “পরিষ্কার করে বলতে চাই, আমার দলের কেউ যদি কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা অপরাধের সঙ্গে জড়িত থাকে, আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ যা করেছে, আমার দলের লোককে আমরা তা করতে দেব না।”
স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারলে মুক্তির আবেদন সংক্রান্ত সংবাদে ভিন্নমত প্রকাশ করেছে যশোর জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদক ব্যবসায়ীর সাথে পূর্ব বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।
বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল ১০টা থেকে নগরীর রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
গণভোট ২০২৬ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী প্রচারণা কার্যক্রম।
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। জেলার পূর্বদিকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে উৎপত্তিস্থল ধরে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল।
দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি কুমিল্লার তিনটি উপজেলায় পৃথকভাবে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় অংশ নেবেন। এই সফরকে ঘিরে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১২টি বসতঘরসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মুহূর্তেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় বসতঘরগুলোর আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় ও নগদ অর্থ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভা শেষে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। জনসভা শেষ হওয়ার পর মাঠে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের ফলে মাঠের বিভিন্ন স্থানে কাগজের টুকরো, পানির বোতলসহ নানা ধরনের আবর্জনা পড়ে যায়। তবে সভা শেষ হওয়ার পরপরই সেগুলো পরিষ্কার করতে মাঠে নামেন জামায়াতের নেতাকর্মীরা।
সাদ্দামের শ্যালিকা কারাফটকে আহাজারি করতে করতে বলেন, সে তো খুনি না, রাজনৈতিক মামলায় আটক। তবুও প্রশাসন তাকে ছাড়ল না। সাদ্দাম শুধু দুলাভাই নয়, আমাদের বড় ভাইয়ের মতো ছিল। বাগেরহাটে হৃদয়বিদারক পরিবেশে জানাজা শেষে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সী শিশু সন্তান সেজাদ হোসেন নাজিফকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামে জানাজা শেষে মা ও শিশুকে একসঙ্গে চিরনিদ্রায় শুইয়ে দেওয়া হয়। এর আগে শনিবার রাতে স্ত্রী ও সন্তানের মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়। স্বজনদের আবেদনের পর প্যারোলে মুক্তির অনুমতি না মিললেও, মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন নিকট আত্মীয়সহ মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেয়।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নিজ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে পলাশ উপজেলা কাঠালিয়া ও আমদিয়া ইউনিয়নের চাঁনগাও, তেতুলিয়া, ভোইয়ুম প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনী প্রচারে অংশ নেন।
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি কর্তৃক আয়োজিত আগামীকালের নির্বাচনী সভার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন তদারকি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় তিনি সভাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তা কার্যক্রমের বাস্তবতা যাচাই করেন। এসময় সিএমপি কমিশনার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে মোতায়েনকৃত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সভাস্থল ও আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করতে সিসিটিভি মনিটরিং, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।
শরীয়তপুর-২ (সখিপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউলের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সখিপুর থানার চরকুমারিয়া বাহেরচর মকবুল হোসেন মোল্লা কান্দি এলাকায় জামায়াতের নারী কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর সময় ছাত্রদল নেতারা সেখানে এসে পোস্টার ছিনিয়ে নেওয়া ও হুমকিমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লিফলেট বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফকিরহাট বিশ্বরোডের নূর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ফকিরহাট বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত ও এনসিপিসহ ১০ দল সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, সাধারণ মানুষ এবার ব্যলটের মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালকার্ড দেখিয়ে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। নারায়ণগঞ্জের মাটি আর কোনো দখলবাজ বা চাঁদাবাজের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। জনগণ এবার জেগে উঠেছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।