‘জঙ্গল সলিমপুরে যদি অহেতুক কোনো ঝামেলা সৃষ্টি হয় বা অপরাধের ফাঁদে ফেলে কেউ গোলযোগ সৃষ্টি করে, তাহলে বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে।’ বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন এক ভিডিও বার্তায় এ কথা বলেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজধানীর ধানমণ্ডি-২ এলাকায় মুখ ও দাঁতের সব ধরনের চিকিৎসাসেবার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল (এডিএম) হাসপাতাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
আমরা শুনতে চাই প্রজন্মের কন্ঠস্বর' আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের শক্তির' প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গায় জেন-জেড কার্নিভাল (Gen-z carnival) অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা বিএনপি ও ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খানের সার্বিক সহযোগিতায় পৌরসভার ড্রিম হলিউডে পার্ক জেন-জেড কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুর্বণা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ।
সাভারে গত ৭ মাসে ৬ খুনের ঘটনায় সিরিয়াল কিলার সবুজ শেখ ওরফে মশিউর রহমান সম্রাট তার বাবা-মাকে কোনো ভরণপোষণ দিতেন না। নিজেই বিয়ে করছিলেন। তার একটি ছেলেও ছিল। তবে কোনো দিন সেই স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ হয়নি সবুজের বাবা-মায়ের, এমনকি এলাকাবাসীরও। সবুজ ঢাকায় থাকলেও মাঝে মধ্যে ফিরতেন পৈতৃক ভিটায়। এলাকায় ফিরেও চুরি-ছিনতাই করতেন বলে জানান স্থানীয়রা।
ঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলে আব্দুল মান্নান (২২) কে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৩ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
ছেলে নির্বাচনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শাপলা কলি প্রতীক নিয়ে। তবে বাবা ভোট চাচ্ছেন ওই আসনের বিএনপির প্রার্থীর প্রতীক ধানের শীষের জন্য। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এ চিত্র দেখা গেছে।
বাগেরহাটে বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র পরিচালনাই বিএনপি'র মূল লক্ষ্য। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ নয় এ ক্ষেত্রে থাকবে কঠোর জিরো টলারেন্স।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের অবস্থার নাজুক চিত্র শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দীর্ঘদিনের উদাসীনতা ও পরিচালনাগত ত্রুটির কারণে হলটি এখন নানা সমস্যার মধ্যে দুলছে।
কবি, প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেছেন, ‘দেশের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ রয়েছে। অনেক রাজনৈতিক দল প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নিলেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জামায়াতের তেমন সোচ্চার ভূমিকা দেখা যায় না।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসে প্রায় ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
চট্টগ্রাম নগরে আবারও এক যুবককে হত্যা করে টুকরো টুকরো করে বিভিন্ন খালে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় তার মাথা পাওয়া যায় অক্সিজেন এলাকার লোহারপুল সংলগ্ন খালে। এর আগে প্রথমে হাত দুটি এবং পাগুলো উদ্ধার করেছিল পুলিশ। সিএমপির বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, মঙ্গলবার থেকে নিহত আনিস নিখোঁজ ছিল।
আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী সনাতন ধর্মাবলম্বীদের কাছে সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক হিসেবে পূজিত। যদিও সরস্বতী বৈদিক দেবী, তবে সরস্বতী পূজার বর্তমান রূপটি মূলত আধুনিককালে প্রচলিত হয়েছে। প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।
ঝিনাইদহে মানবিক সেবায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।