জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শেরপুর ও ময়মনসিংহ গারো পাহাড়ি সীমান্তে রাতভর অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সদস্যরা। ২৪ জানুয়ারি শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য ও মাদক উদ্ধার করা হয়।
বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে একই সঙ্গে স্ত্রী ও ৯ মাসের দুগ্ধপোষ্য সন্তানের মৃত্যুতে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক পরিস্থিতি। কারাগারে বন্দি থাকায় শেষ মুহূর্তে স্ত্রী-সন্তানকে পাশে পাননি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।
বাগেরহাট জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ মো. জিল্লুর রহমানের স্মরণে স্মরণসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জেলা তাঁতীদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের পদ্মা নদীর মধ্য পয়েন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিএনপির সমাবেশ চলাকালে মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটসংলগ্ন একটি গাড়ির ওয়ার্কশপে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া জেলা জামায়াত।
বিএনপি সরকার গঠন করলে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ হবে। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবেন। ব্যবসায়ীরা যখন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, তখনই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। বিএনপি সবসময়ই একটি ব্যবসাবান্ধব দল।
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “একমাত্র দল, যারা ক্ষমতায় যাওয়ার উপযুক্ত—সেই বাংলাদেশের গণতান্ত্রিক দলের নাম বিএনপি। সেই বিএনপি ঘোষণা দিয়েছে, এই রাষ্ট্রের সকল কার্যক্রম সম্পাদিত হবে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে।
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং রাস্তা উদ্বোধন করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসককে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে বরগুনা থানা পুলিশ। ২৫ জানুয়ারি, রোববার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বাগেরহাটে শতাধিক নেতাকর্মী নিয়ে মোংলা উপজেলার সাবেক জাতীয় পার্টির সভাপতি তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা—এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে বিশ্ব কুষ্ঠ দিবস–২০২৬ পালিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় এ দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।