‘সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক হবে না’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের দুটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য প্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এছাড়াও বেসরকারি ও সরকারি চাকরি বিধি ভঙ্গের অভিযোগে এক কলেজ অধ্যক্ষকেও শোকজ করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব এম হাফিজ উদ্দিন খান (৮৯) চিরনিদ্রায় শায়িত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থান মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
রাঙ্গামাটি জেলা শহরের শিমুলতলী এলাকায় চালবোঝাই একটি ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের চেকপোস্ট চলাকালে কনস্টেবল ইজাজুল হক এজাজকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে পৌরশহরের পাগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে ও বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
সিরাজগঞ্জের-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে মানুষের মাঝে প্রশ্ন তৈরি হয়ে গেছে যে নির্বাচন কমিশন একটি দলের পকেটে ঢুকে গেছে। একটা দলের পক্ষ হয়ে তারা ভূমিকা পালন করছে।
বিদ্যা, সুর ও সৃজনশীলতার দেবী সরস্বতীর আরাধনায় আনন্দঘন পরিবেশে টাঙ্গাইলের কালিহাতীতে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বসন্তের মৃদু হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িঘরে দেবীর বন্দনায় মুখর হয়ে ওঠে চারপাশ।
জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)ফরিদপুর জেলার আহবায়ক হাসিবুর রহমান অপু ঠাকুরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ৬ জেলার ২০টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রের বিষয়ে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের সুপারিশ, অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের আবেদন, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া এবং কেন্দ্রগুলোর বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় সেগুলো স্থগিত করা হয়। ফলে এসব কেন্দ্রে এ বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বঙ্গোপসাগরের ভারতীয় সীমানার সাগরদ্বীপ এলাকা থেকে ভারতীয় কোস্ট গার্ডের হাতে উদ্ধার জেলে আব্দুল মান্নান (২২)-কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের নামে ঢালাও গ্রেপ্তার চালানো হলে ‘পাবলিক বিস্ফোরণ’ ঘটবে বলে হুমকি দিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মো. ইয়াসিন
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজীর মাজার বস্তিতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে হাতবোমা ও বিপুল পরিমাণ মাদকসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।