| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দাঁড়িয়ে প্রস্রাব করায় ১০০ টাকা জরিমানা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় আলাউদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের রফির ছেলে।

বিস্তারিত...

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

বগুড়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে : সোহেল

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদর আসনে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

বিস্তারিত...

ওসিকে ধাক্কা মেরে পালালেন ছাত্রলীগ নেতা

শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের থানা সভাপতিকে আটক করতে গিয়ে তার ধাক্কায় আহত হয়েছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সখিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নরসিংদীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং তিন হাজার শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই আন্দোলনে আহত হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

বিস্তারিত...

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী।

বিস্তারিত...

চবিতে কুয়াশা উৎসবে ছাত্র উদ্যোক্তাদের সমারোহ

১৫ জানুয়ারি ২০২৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে জমে ওঠে সম্প্রীতির এক ব্যতিক্রমী আয়োজন। ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সামাজিক সংগঠন ‘সমান্তরাল’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ‘কুয়াশা উৎসব’।

বিস্তারিত...

চিলমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের মুদাফতথানা এস.সি উচ্চ বিদ্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

১৮ মামলার আসামি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

যশোর শহরের টিবি ক্লিনিকপাড়ার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক গুরুতর অপরাধের হোতা আলামিন (২৮) গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের পুলেরহাট এলাকা থেকে তাকে র‍্যাব-৬ ক্যাম্পের একদল চৌকস সদস্য গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিস্তারিত...

৩৩০ দুষ্কৃতকারীর চট্টগ্রাম মহানগরে প্রবেশে পুলিশের নিষেধাজ্ঞা

মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৩০ জন দুষ্কৃতিকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের মহানগর এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিস্তারিত...

কিশোরীকে অপহরণ করতে গিয়ে বসতবাড়িতে বখাটেদের হামলা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের কাজল খানের কিশোরী কন্যা চাঁদমনি (১৩)-কে অপহরণ করতে গিয়ে মারপিট, লুটপাট ও বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় একটি বখাটে দল।

বিস্তারিত...

বাউফল নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ ও শিরা বরণ অনুষ্ঠান

বাউফল নার্সিং ইনস্টিটিউটের ৩৯ জন শিক্ষার্থীকে নিয়ে নবীন ও শিরা বরণ এবং প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

সুবর্ণচরে পিক-আপসহ ডাকাত দল আটক, অস্ত্র উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ কয়েকজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪