কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আগে অবহিত করতে হবে—এমন দাবি করেছেন নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া।
চট্টগ্রামের চর চাক্তাই, দক্ষিণ বাকলিয়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য আয়োজিত এই ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তার বাতিল হওয়া মনোনয়নপত্র মঞ্জুর করা হয়।
চাঞ্চল্যকর ইয়ানুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গোলাম মোস্তফাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
সারাদেশের মতো ফরিদপুরে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জ্বালানি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে গোবরের লাঠি। গ্যাসের দাম বাড়ার কারণে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা গ্যাস দিয়ে রান্না করতে পারলেও চরম বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের পরিবারের নারীরা।
জামালপুরের ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ধ্বংসের সময় আগুন ছড়িয়ে পড়ায় থানা কম্পাউন্ড ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় থানা মার্কেটের অর্ধশতাধিক দোকানদারসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫) কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করেছে, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ স্বজন ও এলাকাবাসী। নিহত তিনজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রামের চিওড়া কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে বরিশাল শহরতলীর ৬ মাইল বাজারে স্বাদে ও গন্ধে আলাদা পরিচিতি গড়ে তুলেছে দুলাল কাজীর ‘ম্যাজিক চা’। প্রায় ১৭ বছর আগে ছোট একটি চায়ের দোকান দিয়ে শুরু হলেও আজ তা পরিণত হয়েছে চা–প্রেমীদের অন্যতম গন্তব্যে।
দীর্ঘদিনের দ্বিধা ও বিভক্তির অবসান ঘটিয়ে বরিশালের বানারীপাড়া শ্রীগুরু সংঘের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শ্রীগুরু সংঘ, কেন্দ্রীয় আশ্রমের আওতাধীন বানারীপাড়া শাখা সংঘে সর্বসম্মতিক্রমে বন্দর বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বাবু ভক্ত কর্মকারকে সভাপতি এবং কাপড় ব্যবসায়ী জহর সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা মাইক্রোবাস, জিপগাড়ী ও এ্যাম্বুলেন্স (ভাড়ায় চালিত) শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের কালিগঞ্জে মোবারকগঞ্জ রেল স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ৩ যুবককে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী ও রেলকর্তৃপক্ষ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কাশিপুর মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি স্টে