যশোর শহরের টিবি ক্লিনিকপাড়ার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক গুরুতর অপরাধের হোতা আলামিন (২৮) গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের পুলেরহাট এলাকা থেকে তাকে র্যাব-৬ ক্যাম্পের একদল চৌকস সদস্য গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৩০ জন দুষ্কৃতিকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের মহানগর এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের কাজল খানের কিশোরী কন্যা চাঁদমনি (১৩)-কে অপহরণ করতে গিয়ে মারপিট, লুটপাট ও বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় একটি বখাটে দল।
বাউফল নার্সিং ইনস্টিটিউটের ৩৯ জন শিক্ষার্থীকে নিয়ে নবীন ও শিরা বরণ এবং প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ কয়েকজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় বরগুনার পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার মালিকানাধীন ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে মামলা রয়েছে।
গাজীপুরের কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মী শনিবার (১৭ জানুয়ারি) বিএনপিকে সর্বাত্মক সমর্থন জানান। এসময় তারা উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রকাশ করেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় ৭ লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এই সভা আয়োজন করা হয়েছিল। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে সভার সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
দীর্ঘ এক যুগের নিরবিচ্ছিন্ন পথচলার পর কুমিল্লার পাঠকপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কুমিল্লার ডাক’ নতুন ঠিকানায় যাত্রা শুরু করল। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ চর্থা (থিরা পুকুর পাড়) প্রাইমারি স্কুলের পেছনে, মুরাদপুর বটতলা সংলগ্ন নতুন কার্যালয়ে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেরপুরে জোরপূর্বক তুলে নিয়ে হত্যা ও গুমের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খন্দকার মুন্তাহিদুল আলম লিটন নামে ভুক্তভোগী একজন চলচ্চিত্র পরিচালক। তিনি বেশ কয়েকটি বাংলা সিনেমা পরিচালক হিসেবে কাজ করছেন বলে জানান।
পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নড়াইলের প্রধান সড়কের গা ঘেঁষে তৈরি করা হয়েছে ফুটপাত। তবে সেই ফুটপাত এখন অস্থায়ী দোকানি ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে। ফলে ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না পথচারীরা। বাধ্য হয়ে তারা ঝুঁকি নিয়ে মূল সড়কে হাঁটছেন, যা দুর্ঘটনার ঝুঁকি ও যানজট উভয়ই বাড়াচ্ছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া বন্ধ করতে গিয়ে এক সরকারি কর্মচারীকে মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে।
খুলনা শিল্পাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানার হতদরিদ্র ও বেকার মানুষের চিকিৎসাসেবার জন্য পর্যাপ্ত মানসম্মত হাসপাতাল নেই। এ কারণে খুলনা–৩ আসনে একটি ভালো হাসপাতাল নির্মাণ করা জরুরি বলে মন্তব্য করেছেন খুলনা–৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬) নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।