মাদারীপুরে স্বামীর দ্বিতীয় বিয়ের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগীর নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। তিনি একজন ইতালিপ্রবাসী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে (২৯) আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় শহরের এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (সকাল ৭টা) ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দায়িত্ব পালনরত সেনাবাহিনীর একটি টহল গাড়ি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর পিকআপ ভ্যানটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ ঘটনায় চারজন সেনাসদস্য আহত হয়েছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ঘটনার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
কুমিল্লা নগরীতে দিনদুপুরে এক বাসার জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের কোনো এক সময় নগরীর রামঘাট এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় বাবার কাছে মোবাইল ফোন না পেয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত কিশোরীর নাম হুমায়রা আক্তার (১৫)।
শীতের মিষ্টি রোদে হরেক রকমের পিঠায় লক্ষ্মীপুরে হয়ে গেল শিক্ষার্থীদের বর্ণিল পিঠা উৎসব। তিন শতাধিক পিঠার পসরা সাজিয়ে শতাধিক স্টল নিয়ে বসে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। দারুণ এ আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে ক্যাম্পাসে ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচেপড়া ভিড়।
মানিকগঞ্জে চার বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত শহীদ রফিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নওগাঁ সদর থানার কালিতলা পুলিশ ফাঁড়ির নিকট কালিতলা মহাশ্মশানের পাশের নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী ভোলা নাথ দাস (৬৫) পরলোকগমন করেছেন।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সৈকত থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ সাগরপথ পরিচিত ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পাড়ি দিতে সাগরে নেমেছেন দেশের ৩৫ জন সাঁতারু। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে প্রতিযোগিতা শুরু হয়, যা সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে গিয়ে শেষ হওয়ার কথা।
চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর সেবা নিয়ে বিরোধের জেরে শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা, ভাঙচুর ও হেনস্তার ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।