| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে। যাত্রীবাহী তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বৌদ্ধ যুব উৎসব ২০২৬’

বৌদ্ধ তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ বাংলাদেশে তরুণদের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘বৌদ্ধ যুব উৎসব ২০২৬’। দেশের ইতিহাসে এই প্রথম প্রায় ১৩০টির বেশি বৌদ্ধ যুব সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ উৎসব বৌদ্ধ যুবসমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় সংগীত ও মঙ্গলাচরণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বিস্তারিত...

খালেদা জিয়ার স্মরণে কলমাকান্দায় দোয়া ও মিলাদ

নেত্রকোণার কলমাকান্দায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলমাকান্দা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং দুর্গাপুর-কলমাকান্দা-১ (নেত্রকোণা-১) আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

বিস্তারিত...

গণভোটে জনগণকে ‘হ্যা’ ভোটের পক্ষে থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণ এমন বাংলাদেশ চায় না, যেখানে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর পদধূলি নিয়ে রাষ্ট্রের দ্বায়িত্ব নিবে। আর এই পরিবর্তন করতে হলে গণভোটে জনগণকে ‘হ্যা’ ভোটের পক্ষে থাকতে হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে ‘হ্যা’ ভোটের পক্ষে গণসংযোগে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু

দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী ভোলা নাথ দাস (৬৫) পরলোকগমন করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ বন্দর থানার ২২নম্বর ওয়ার্ডে অবস্থিত তার মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

নির্বাচন ও উৎসব ঘিরে দুশ্চিন্তায় গদখালির ফুলচাষিরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে অনিশ্চয়তায় রয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুলচাষিরা। তারা বলছেন, নির্বাচন শান্তিপূর্ণ হলে ফুলের বাজার চাঙা হবে, আর সহিংসতা হলে বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে।

বিস্তারিত...

নওগাঁয় সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত

নওগাঁয় একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) রাত ৮টায় স্থানীয় চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই মহরত অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিস্তারিত...

বাগেরহাটে সংবাদকর্মীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।

বিস্তারিত...

মাদারীপুরে জমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ: একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম

মাদারীপুরে নিজ জমি থেকে মাটি কেটে নেওয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪) অনুষ্ঠিত

ঝিনাইদহের কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

প্রার্থিতা ফিরে পেলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

বিস্তারিত...

বেনাপোলে সৃজনশিখা’র পরিচ্ছন্নতা অভিযান

বেনাপোল পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সংগঠন 'সৃজনশিখা’-র উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বেনাপোল বাজার ও সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পরিচালনা করা হয়।

বিস্তারিত...

১২ তারিখের ইলেকশন খুবই ক্রিটিক্যাল: সালেহউদ্দিন আহমেদ

অর্ন্তবর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। অনেক সময়, আরো ইলেকশন হয়েছে, কিন্ত এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশীরাও এদিকে তাকিয়ে আছেন। সেই সাথে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

মানিকগঞ্জে কম্বল বিতরণ : ‘গা কাঁপানো শীতে একটু শান্তি’

শীতের সকালে কম্বল গায়ে জড়িয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ষাটোর্ধ্ব সালেহা বেগম। কম্বল হাতে পেয়ে তিনি বলেন, “এবার শীত খুবই কড়া। বাতাস লাগলেই গা কাঁপে। এই কম্বল গায়ে দিলে রাতে একটু শান্তিতে থাকতে পারব, কাজকর্মেও সুবিধা হবে।”

বিস্তারিত...

ফেনির শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হলো রামনগর খাজা মঈন উদ্দিন চিশতী (রা.) উচ্চ বিদ্যালয়

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ফেনী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে দাগনভূঞা উপজেলার রামনগর খাজা মঈন উদ্দিন চিশতী (রা.) উচ্চ বিদ্যালয়। জেলা শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ফেনী জেলার ছয়টি উপজেলার মধ্যে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪