| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চরভদ্রাসনে মানসিক ভারসাম্যহীন শিশুর সন্ধান পেতে মায়ের আকুতি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ নম্বর গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন ৯ বছরের শিশু আবির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির পিতা শেখ বাচ্চু (৪৫) ও মাতা আলেয়া বেগম (৩৯)। শিশু আবিরের সন্ধান পেতে অসহায় মা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

বিস্তারিত...

পদ্মা নদীতে ভাসছে কুমির, আতঙ্কে নদীপাড়ের মানুষ

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কয়েকদিন ধরে একটি বড় কুমির ভেসে উঠতে দেখা যাচ্ছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত

চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

বিস্তারিত...

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. বাদল মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে ওই স্কুলছাত্রের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

টঙ্গীতে দুই কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ল শতাধিক শ্রমিক

গাজীপুরের টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

জয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁসে র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ১

র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ নওগাঁ জেলার ধামুরহাট থানাধীন খরমপুর এলাকা হতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর প্রশপত্র ফাঁসের ঘটনায় জড়িত তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী , আনোয়ার হোসেন (৪১), পিতা- মোজাফ্ফর রহমান, সাং-খরমপুর, থানা-ধামইরহাট, জেলা- নওগাঁকে গ্রেফতার করে।

বিস্তারিত...

ঝিনাইদহে আহত জুলাই যোদ্ধাদের তালিকা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝিনাইদহে আহত জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি নিরসন এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজন করা এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তব্য রাখেন যাচাই-বাছাই কমিটির সদস্য ও আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রত্না খাতুন। তিনি জানান, আহতদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নীতিমালার আলোকে পরিচালিত হচ্ছে।

বিস্তারিত...

যৌথ বাহিনীর অভিযানে ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ ওয়ান শুটার গান ও একটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ০৫ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

মাদারীপুরে স্কুলে ঢোকার পথে শিক্ষককে হাতুড়ি দিয়ে হামলা, প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে বিদ্যালয়ে প্রবেশের সময় এক শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে শহরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের পেছনের ফটকের সামনে এ হামলা হয়। আহত শিক্ষক অনাদি বিশ্বাস (৩৫) বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই

ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত

বিস্তারিত...

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী স্কুল

ঝিনাইদহ শহরতলীর আরাপপুর গাবতলা পাড়ায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য গড়ে ওঠা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর নতুন অবকাঠামো ও সুপেয় পানির কল উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ন কবিরের মৃত্যু

নারায়ণগঞ্জে হুমায়ন কবির নামে এক কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিস্তারিত...

হাসপাতালের ভেতরে নারী ধর্ষণ, দুই আনসার সদস্যের ১৬৪ ধারায় জবানবন্দি

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নাইট ডিউটির সময় এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আনসার সদস্যকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে রেকর্ডবিহীন ৩ হাজার ৪৫০ কেজি চাল উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলএসডি (লার্জ স্কেল ডিপো) খাদ্যগুদামে সরকারি নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে ঘুষের বিনিময়ে নিম্নমানের ধান ও চাল সংগ্রহের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪