জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
পাবনার চাটমোহরে পাকা ও আধাপাকা বোরো ধান কাটা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কৃষিশ্রমিক সংকট, ঝড়-বৃষ্টির আশঙ্কা এবং বাজারে কম দামে ধান বিক্রি—সব মিলিয়ে লোকসানের মুখে পড়েছেন তারা।
কুড়িগ্রাম সদর উপজেলায় দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সদর উপজেলার আলোর ভুবন প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
জয়পুরহাটের কালাই উপজেলায় আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সিলেটে ফাহিমা আক্তার নামে চার বছরের এক শিশু হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। সিএনজি চালক জাকির নিহত ফাহিমার প্রতিবেশি ও সম্পর্কে তার চাচা। গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা (পাটিয়াডাঙ্গী বাজার) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগরীর কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ মোট ২৩ মামলার আসামি হিসেবে পরিচিত কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী মো. করিম ওরফে আব্দুল করিম ওরফে ‘ডাইল করিম’কে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী।
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো দেড় কোটি টাকা আত্মসাতের মামলাসহ ৪/৫ টি মিথ্যা মামলার আসামি হয়েছেন শ্রমিক দলনেতা ও ছাপ ঠিকাদার মো. ছালেহ উদ্দিন। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন মঙ্গলবার সাড়ে ১১ টায় সুবর্ণচর প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ।
হাসপাতাল মানেই সুস্থতার আশ্রয়স্থল। কিন্তু কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে রোগী ও তাদের স্বজনদের এখন নাকে রুমাল চেপে চলাফেরা করতে হচ্ছে। অভিযোগ উঠেছে, হাসপাতালের আবাসিক ভবনের ছাদে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক ব্রয়লার মুরগির খামার। এতে মুরগির বিষ্ঠার তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন রোগী, স্বজন ও পথচারীরা।
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পূর্বের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
বিচারিক এখতিয়ারের বাইরে গিয়ে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুব আলমকে আদালতে তলব করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।