বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনে দলটির প্রার্থী দলের মোহাম্মদ শাহজাহানের মোবাইল নম্বর ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি করতে না দিলে কলেজ বন্ধ করে দেওয়ার হুমকির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন ওরফে জুয়েল।
সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কোনো দূরত্ব নেই। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে—এমন মন্তব্য করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
সারাদেশের মতো এলপিজি গ্যাসের সংকটের বিরূপ প্রভাব পড়েছে রাঙ্গামাটি শহরের একমাত্র গণপরিবহন সিএনজি-চালিত অটোরিকশায়। টানা তৃতীয় দিনের মতো জেলার পাঁচটি এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন বন্ধ থাকায় শহরের গণপরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা।
বগুড়ায় জেলা পর্যায়ে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
পাবনার চাটমোহরে সিসিডিবি শাখার উদ্যোগে ১২৫ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিসিডিবি চাটমোহর শাখার কাজীপাড়া নিজস্ব অফিস মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারওয়ার হোসেন।
অবাধ, সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মহোদয়।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত সমীর দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি। যারা এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫১) মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও বিএনপি নেতা-কর্মীরা দাবি করছেন, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে সেনাবাহিনী বলছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
দীর্ঘ ১৭ বছর দলীয় কার্যক্রম থেকে বঞ্চিত হয়ে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ১নং লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে আবারও প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা সদরের মোহাম্মদপুর–বাজার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ উঠেছে। একাধিকবার স্থানীয়দের বাধায় কাজ বন্ধ থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় সড়ক নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুরে মানবতার উষ্ণতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আর এইচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাউজান ও রাঙ্গুনিয়ায় কয়েকটি বসতঘরে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উদঘাটন করে ৭জন গ্রেপ্তার করেছে।