| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়ায় সেঞ্চুরি মোটেলের কক্ষ থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ

বগুড়া শহরের একটি মোটেল কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামে এক সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকালে শহরের সেঞ্চুরি মোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দীন।

বিস্তারিত...

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০ টার দিকে নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে একটি র‍্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

বিস্তারিত...

তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে ত্বরান্বিত করতে দেশব্যাপী একযোগে পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দায় অভিযান শুরু হয়েছে।

বিস্তারিত...

বক্তাবলী-আলীরটেকে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান ফয়েজ উদ্দিনের

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেছেন, বক্তাবলী ও আলীরটেকের মতো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ইউনিয়নগুলোর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা প্রয়োজন।

বিস্তারিত...

পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে ১০ নারী-শিশু-পুরুষ

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টার মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন ১০ জন ব্যক্তি।

বিস্তারিত...

শিবালয়ে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। অপর একজনের বিরুদ্ধে ভুক্তভোগীর চুরি যাওয়া রুপার চেইন কেনার অভিযোগ আনা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ১১ জনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ । শুক্রবার (৫ জুন) ভোররাতে সীমান্ত পিলার ৩৪৯/৭-এস সংলগ্ন মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১১ জন ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছে।

বিস্তারিত...

বিয়ের চার দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিয়ের মাত্র চার দিন পর বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চাঁদপুরের প্রিয়ন্ত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতায় প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলার বাসু বাজার এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

বেনাপোলে ব্যবসায়ীকে গুলি

যশোরের বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট এলাকায় ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সোহাগ হোসেন (৩৬) নামে এক ব্যবসায়িকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্তদের দেখা গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিস্তারিত...

দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

জামালপুরের দেওয়ানগঞ্জে রেলে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটের জামালপুর রেলওয়ে থানাধীন দেওয়ানগঞ্জ সুগার মিল সংলগ্ন (গাবতলী) এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও আলোচনা

বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের সামনে থেকে ডেঙ্গু সচেতনতামূলক একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুনিগঞ্জ ও পুরাতন বাজার এলাকা ঘুরে পুনরায় হাসপাতাল গেটে এসে শেষ হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকাসহ নার্গিস আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিস্তারিত...

ডেঙ্গু প্রতিরোধে মাঠে জেলা প্রশাসন, র‍্যালি ও আলোচনা

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৬ জুন) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪