যশোরের শার্শায় এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৫–৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
দৌলতদিয়া টু পাটুরিয়া নৌরুটের একেকটা ফেরীঘাট এখন মৃত্যু পুরীতে পরিনত হয়েছে। এখানে কেউ আর নিরাপদ নয়। সবাই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এতে নিয়মিত ঘটছে দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি। প্রিয়জন হারীয়ে নিজস্ব হচ্ছে একাধিক পরিবার।
সাংবাদিক কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কথিত সাংবাদিক ও চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
পটুয়াখালীর বাউফলেপটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাগবিতণ্ডা। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত তিনজন আহত হয়েছে
ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) আগ্রাবাদে বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নরসিংদীর বেলাবোতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। শুক্রবার (৫ জুন) রাতে বেলাবো-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চলমান বিরোধ ফের ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। সংঘর্ষে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাইবান্ধার সাঘাটায় একটি মাদ্রাসার অফিস কক্ষে এক তরুণকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (৫ জুন) সকালে বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন এলাকার একটি মাদ্রাসায় ঘটনাটি ঘটে।
সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খালের দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এ অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হওয়া মানেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার যে প্রত্যয়, তার বাস্তবায়ন।
টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ে মারা গেছেন। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মুখ্য সংগঠক সারজিস আলম। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বগুড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়।