চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো ২৮ জন সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন। বিএসএফ তাঁদের ফেরত নেয়নি। খোলা আকাশের নিচে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারী বৃষ্টিতে তাঁরা ভিজেছেন, এমনকি পর্যাপ্ত খাবারও পাচ্ছেন না।
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে বিধিবহির্ভূতভাবে বিএনপির পদধারী এক শিক্ষককে 'ভারপ্রাপ্ত অধ্যক্ষ' পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এক আদেশে ১৯ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন ভূগোল বিভাগের প্রভাষক মোহাম্মদ নূরে আলম মনি। তিনি শিক্ষকতার পাশাপাশি উপজেলা বিএনপির সহসভাপতি এবং ব্যবসায়ী।
পারমাণবিক শক্তিসমৃদ্ধ ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করা কোনো সাধারণ বিষয় নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ লড়াইয়ের মাধ্যমে বিশ্ব ইরানের শক্তি সামর্থ দেখেছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারায় টানা ৪১ দিন মসজিদের জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ শিশু-কিশোর শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়াও ২৯ শিশু-কিশোর নামাজ আদায়ের চেষ্টায় সম্মাননা ক্রেস্ট এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা করা করেছে।
ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে আজ বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের নুর মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পুনরায় নূর মসজিদ এর সামনে এসে শেষ হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে আকস্মিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
ঠাকুরগাঁও সদর উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জগমোহন চন্দ্র রায় নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি সুশীল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি। জেলার সাতটি উপজেলায় পাঁচ হাজার পরিবেশবান্ধব, পাখিবান্ধব, ঔষধি ও ফুলের গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘চলো পাখির ঘুম ভাঙাতে যাই’।
আজকে বাস থেকে না নামলে নির্ঘাত মারা যেতাম। আমি সাঁতার পারি না। আজ অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন থেকে ১২ পিস ইয়াবাসহ মো. আব্দুল জলিল (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়াডাঙ্গী মোড় সংলগ্ন পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (অপরাজিতা ) মাগুরা জেলা টিমের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে রাতে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক ও কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জেল থেকে ফেরার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় দেখতে যাওয়ার অভিযোগে টরিক আহমেদ নামের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।