| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভাঙ্গায় দুই পাড়ের মানুষের স্বপ্ন পূরণে রায়পাড়া-শাহমল্লিকদী সেতুর উদ্বোধন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদের দুই তীরের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি পাকা সেতু নির্মাণের। দুই পাড়ের মানুষের যোগাযোগ, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতু।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেলার উল্টে আহত ৬

পূর্বাশা পরিবহনের একটি বাসের ধাক্কায় ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পাওয়ার ট্রেলার উল্টে ৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ২ জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১ জন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর দায়ে ৩ জনকে জরিমানা

জয়পুরহাটের কালাই উপজেলায় সড়কে ধান মাড়াই ও খড় শুকিয়ে জনসাধারণের চলাচলে ঝুঁকি সৃষ্টি করার দায়ে তিন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে জেলের জালে উঠে আসা ‘ডিভাইস’ ঘিরে রহস্য

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসা ইলেকট্রনিক ডিভাইসের মতো একটি বস্তু ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। লাল ও হলুদ রঙের টর্পেডো আকৃতির বস্তুটি দেখতে পানির নিচে চলাচলকারী ড্রোন বা স্বয়ংক্রিয় সমুদ্র গবেষণা যন্ত্রের মতো। এটি আসলে কী, কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়–এসব প্রশ্ন এখন স্থানীয়দের।

বিস্তারিত...

শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

শিশু ধর্ষণ ও বলাৎকারের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে ব্যর্থ রাষ্ট্র কীভাবে একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে ভূমিকা রাখে—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবদল নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলার পর অভিযুক্ত যুবদল নেতা আল-আমিন ছৈয়ালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখা তাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করে।

বিস্তারিত...

পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করার প্রতিবাদে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১ জুন) মন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

বিস্তারিত...

দায়িত্ব পালনে কেউ যেন আঙুল উঠাতে না পারে, সেই চেষ্টা করবো : এমপি মারজিয়া

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লক্ষ্মীপুরের ৬টি উপজেলার অসহায় পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ‎সোমবার (১ জুন) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

বিস্তারিত...

ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে চানপাড়া গ্রামের আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত হয়েছে একজন।

বিস্তারিত...

যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থান ও টহল জোরদারের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিস্তারিত...

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও মোবাইল জব্দ

কুমিল্লা সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

বারহাট্টায় মাদ্রাসার পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় একটি মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী লাঠি বারি খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী লাঠি বারি খেলা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলেন স্থানীয়রা

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি বাসে আগুন দিয়েছেন স্থানীয়রা। সোমবার (১ জুন) সকাল দশটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং আমতল এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা' এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪