ঝিনাইদহের মহেশপুরে শাওন হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও অসহায়দের মাঝে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের কাছ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে অর্ধকোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সদস্যরা। বুধবার (৫ নভেম্বর) সকাল ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ওসমান গনি যশোর শহরের মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সাপের কামড়ে শামীম রেজা (১৮) নামের এক যুবক মারা গেছেন। যুবক শামীম করমদী গ্রামের মাঠপাড়ার হারান আলীর ছেলে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনের লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ট্রেনের সিডিউলে সাময়িক বিপর্যয় সৃষ্টি হয়।
দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দলের সিদ্ধান্তের প্রতি অটল রয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। একইসাথে দলের প্রতিটি নেতাকর্মীকে সকল বেদা বেদ ভুলে বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
মানিকগঞ্জে মাধ্যমিক স্তরের মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
দেশের দ্বিতীয় বৃহত্তম ফুল উৎপাদন কেন্দ্র ঝিনাইদহে শীত মৌসুমের ফুলের বাণিজ্য শুরু হয়েছে। গত শনিবার জেলার সদর উপজেলার গান্না বাজারে সকাল ৬টায় ফুলচাষিরা তাদের উৎপাদিত ফুল বাজারে আনেন। সকাল ১০টা পর্যন্ত বিক্রি চলে, এরপর পাইকারিরা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা পৌঁছে দেন।
ঠোরতার মধ্যেও মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে এসে এক কর্মকর্তার হাতে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। পরে তাদেরকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে মো. ইউনুস সিকদার নামে স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট এলাকার ব্রিজের নিচ থেকে টেকনাফ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ইউনুস সিকদার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক এবং সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কাশেমের ছেলে।
মানিকগঞ্জে মাধ্যমিক স্তরের (অনূর্ধ্ব-১৫) শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৫ নভেম্বর) জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
ঠাকুরগাঁওয়ে সাপে কাটা রোগীর সংখ্যা উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মোট ৫২১ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২১ জনকে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস মারছার সাথে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
বাগেরহাটে এক গৃহবধুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাদিয়া খাতুন (৩০)। সে চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। মঙ্গলবার রাতে সদের উপজেলার রণবিজয়পুর গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।