| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হকারদের দখলমুক্ত হলো জয়দেবপুর রেলক্রসিং

গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রেলক্রসিং এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও রেলওয়ের যৌথ সমন্বয়ে অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও হকারদের দখল উচ্ছেদ করা হয়। একাধিক দপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে অভিযানে মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও অংশ নেন।

বিস্তারিত...

উলিপুরে বিএনপির এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির কেন্দ্র থেকে ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীরা।

বিস্তারিত...

রাঙামাটিতে ক্রিকেটের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই, বিসিবি পরিচালকের হতাশা

র্বত্য জেলার তরুণ ক্রিকেটারদের উন্নয়ন ও অবকাঠামো ঘাটতি চিহ্নিত করতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও মারী স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক (বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন) ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বিস্তারিত...

বাউফলে ৯ জন গাড়িচালকের জেল ও জরিমানা

বাউফলের প্রধান সড়কে চলাচলকারী অবৈধ ট্রলি, সিএনজি, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিস্তারিত...

মদ খাওয়ার টাকা না দেওয়ায় সহপাঠীকে কুপিয়ে জখম

বাউফলে মদ খাওয়ার টাকা না দেওয়ায় এক যুবককে কুপিয়ে জখম করেছে সহপাঠীরা। বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার কনকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত প্রসেনজিৎ উপজেলার কনকদিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের পরিতোষ পালের ছেলে।

বিস্তারিত...

নেত্রকোণায় ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

নেত্রকোণার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজার এলাকায় ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। আটক পণ্যের মূল্য কোটি টাকারও বেশি বলে জানা গেছে। এ ঘটনায় ভ্যানচালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বিরকে (১৯) আটক করা হয়েছে।

বিস্তারিত...

ঝিকরগাছায় ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, গ্রেপ্তার ১

লিবিয়ায় অপহরণ করে বাংলাদেশী প্রবাসীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়ের অপরাধে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।

বিস্তারিত...

চলনবিলে কচুরিপানার চাপ: সিংড়ায় বিদ্যুৎ পিলার উপড়ে, দুই ব্রিজ ঝুঁকিতে

নাটোরের সিংড়া উপজেলার দক্ষিণ দমদমা এলাকার হিয়াল মাঠসহ চলনবিলের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে কচুরিপানায় আচ্ছাদিত হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা বিপুল পরিমাণ কচুরিপানার চাপে মাঠ, খাল-বিল এবং প্রাকৃতিক স্রোতধারা প্রায় স্থবির হয়ে গেছে। এর প্রভাবে ওই এলাকায় বিদ্যুতের ১০ থেকে ১২টি পিলার উপড়ে পড়েছে এবং নাটোর-বগুড়া মহাসড়কের ফুলিয়া ও জলারতা ব্রিজের ওপর তৈরি হয়েছে তীব্র চাপ। এতে ব্রিজ দুটির গঠনগত ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বিস্তারিত...

বিস্কুট খেয়ে অসুস্থ ৫ ছাত্রী

ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে একই বিস্কুট খাওয়ার পরপরই ষষ্ঠ শ্রেণির পাঁচ ছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়। এ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বিদ্যালয়সহ পুরো এলাকায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সংগীত বিভাগের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সংবর্ধনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খানকে শ্রীপুর উপজেলা বিএনপি ও মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

আজ তরিকুল ইসলামের স্মরণ সভায় যোগ দেবেন বিএনপি মহাসচিব

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় যোগ দিতে আজ বৃহস্পতিবার যশোরে আসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা

সরকারি কৃষি প্রণোদনার ভাগ না পাওয়ায় শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে। গতকাল বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার সরকারি অফিস কক্ষে এই ঘটনা ঘটে। এ সময় কাইয়ুমের সঙ্গে ছাত্রদল কর্মী ফজলুও ওই কর্মকর্তাকে মারধর করেন। এই ঘটনায় কাইয়ুম ও ফজলুর বিরুদ্ধে নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় মাছ খাওয়ায় বিড়ালকে হত্যা, থানায় অভিযোগ

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়ীয়া গ্রামে মাছ খাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক নারী বিড়ালের গলা কেটে হত্যা করেছেন। নিহত বিড়ালের মরদেহ ধানক্ষেতে ফেলা হয়। এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বুধবার (৫ নভেম্বর) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪