গাজীপুরের শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ এনামুল হক মোল্লা (স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী) সহ অন্তত ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বরমী ইউনিয়নের বরকুন গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনের গেটের কাছে আগুন লেগেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। পিনাকী নিজ ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে লালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের নেতা শাহাদাত হোসেনের (৬৮) হামলায় আহত তিন সাংবাদিক।
চট্টগ্রামের রাউজানে বুধবার (৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরী পাড়ায় বিএনপির প্রতিপক্ষের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
আগে থেকেই হত্যাকারীদের লক্ষ্য সরোয়ার বাবলা ছিলেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নয়, বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রকাশিত তালিকা অনুযায়ী, রংপুর: ৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে বিএনপি-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
রাজবাড়ীর পাংশা গাছ কাটার সময় গাছ চাপা পড়ে হুসাইন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে অভিযোগ করেছেন পিনাকী ভট্টাচার্য নিজেই।
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে আপনারা জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হোন। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (বিএনপি) দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সিরাজুল ইসলাম, রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মামুন।
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) রাত ৯ টার দিকে ইটনা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর জেলা বিএনপির অধীনে শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি কমিটিতে ১০১ সদস্য থাকছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে এসব কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ।
সরওয়ার হোসেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি,
নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষক শাদাত হোসেন শামীম ও সহকারী শিক্ষিকা রিফাত আরার পরকীয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে তাড়া করে। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের তাড়া খেয়ে তিনি নদী পার হয়ে পালাতে বাধ্য হন।