| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা (৩৭) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের এলজিইডি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

ঐক্যমতের মাধ্যমেই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে: ড.বদিউল আলম মজুমদার

নির্বাচনী সংস্কার কমিশন প্রধান ড.বদিউল আলম মজুমদার বলেছেন, “নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদী যে, আমরা ঐক্যমতে পৌছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।”

বিস্তারিত...

ভুল চিকিৎসার অভিযোগে আল-হেরা হাসপাতাল বন্ধের নির্দেশ

ভুল চিকিৎসার প্রাথমিক প্রমাণ আবিষ্কৃত হওয়ায় নাটোরের কানাইখালীতে অবস্থিত বেসরকারি আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফীন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঘটনাস্থলে গিয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

বিস্তারিত...

গুলশান-১ সিগন্যালে আড়াই মাসে ৪৮ লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ

রাজধানীর গুলশান-১ নম্বর সিগন্যালে শুধু আড়াই মাসেই ৪৮ লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। আইন ভাঙার তালিকায় শীর্ষে রয়েছে গণপরিবহন বাস

বিস্তারিত...

দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে, আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবো: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে ,আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবো। “কারণ আমরা বিশ্বাস করি যখনই কোন আপনাদের পূজা আসে, সেটা দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা, এই পূজা যখনই আসে তারা তখনই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে।

বিস্তারিত...

২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট চলাকালে এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর থানা রোড এলাকায় জয় ফার্মায় ও এর পেছনে অবস্থিত বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

দুই সহস্রাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে ৪টি মাজারসহ বেশ কিছু স্থাপনায় হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় দুই হাজার দুইশ অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিস্তারিত...

খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক যেন মরণ ফাঁদ

সরু সড়ক ও অতিরিক্ত বাঁকের কারণে মরণ ফাঁদে পরিনত হয়েছে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক। ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

বিস্তারিত...

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বর্তমানে তারা বিজিবি হেফাজতে রয়েছেন।

বিস্তারিত...

স্বপ্ন ছোঁয়া হলো না জীবনের, লিবিয়ায় মাফিয়াদের গুলিতে হারালেন প্রাণ

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে পাড়ি জমান তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক। গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে নিহত হন জীবন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছালে শুরু হয় শোকের মাতম।

বিস্তারিত...

গহীন পাহাড় থেকে টেকনাফে নারী-শিশুসহ অপহৃত ৬৬ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়া থেকে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।

বিস্তারিত...

শেরপুরে পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

শেরপুরে আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিস্তারিত...

ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিকল্প নেই

সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেছেন।

বিস্তারিত...

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে গাঁজা চোলাইমদসহ গ্রেপ্তার ৪ জন

উক্ত অভিযান টের পেয়ে আসামি মোঃ আসাদুল্লাহ (৩৮) পালিয়ে যায়। অপর অভিযানে একই টিম স্বরসতী রাণীকে ৮ লিটার চোলাই মদ এবং ২০০ লিটার ওয়াসসহ গ্রেপ্তার করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪