লক্ষ্মীপুরে গুরুতর অসুস্থ যুবদল কর্মী আব্দুল মান্নান চুট্টুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাজির পাড়া ইউনিয়নে চুট্টুর বাড়িতে যান যুবদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকন
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বাংলাদেশের প্রথম যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে। এ জন্য আমরা গর্বিত। তাই মেহেরপুর সব সময় এক নম্বরে থাকা উচিত। জেলার শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়ন সারা বাংলাদেশের মধ্যে মডেল করা হবে। আর এ জন্য এ জেলার মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিটি কাজ বুঝে নিতে হবে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেমের বিরুদ্ধে ধর্ষণের শিকার এক শিশুর অভিভাবকের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালের মহিলা সা
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী আক্তার ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী।
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে যেয়ে মেহেদী হাসান(২৭) নামে এক যুবক জনতার হাতে আটক হয়েছে। শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে শ্যামনগর পৌর সদরের মহসীন কলেজ সড়ক থেকে স্থানীয়রা আটক করে তাকে থানায় সোপর্দ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন,‘যারা এই দেশকে তাবেদার বানিয়ে রাখতে চায়, তাদের করদ রাজ্যে পরিনত করতে চায়, তারা এদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবি, রাজনীতিবিদদের কিনতে সফল হলেও জামায়াতকে কিনতে ব্যর্থ হয়েছে।
কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন,‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই।
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে ধানায় গিয়েছিলেন জামায়াত নেতা। এমন ভিযোগ তুলে যেসবুকে লাইফ করেছিলেন জামায়াতের আরেক কর্মী। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে।
বগুড়ার শেরপুরে সিঁধ কেটে এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক জানান, রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরে থাকা ৫টি গরু নেই। এ সময় গোয়ালঘরের জানালার নিচে সিঁধ কাটা অবস্থায় পাওয়া যায়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘১৫ টা বছর এই মাওলানা, হুজুর, মাথায় টুপি-দাড়িওয়ালা মানুষরা কেউ নিরাপদ ছিলো না। কারো জীবন নিরাপদ ছিলো না। এই ৫ তারিখের পর হুজুর সাহেবরা, মাওলানা সাহেবরা যারা ইসলাম, আল্লাহকে বিশ্বাস করে এই মুসলমান আল্লাহ ওয়ালারা শান্তিতে আছে।’
রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের এক কেন্দ্রীয় সংগঠকের করা হত্যাচেষ্টার মামলাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মামলার কয়েকজন আসামি ঘটনার দিন কারাগারে ছিলেন, একজন ছিলেন বিদেশে। তাদের অভিযোগ, হয়রানি ও মামলা বাণিজ্যের জন্যই তাদের আসামি করা হয়েছে। আর পুলিশ বলছে, বাদীর তথ্যের ভিত্তিতেই এজাহার হয়েছে।
কুমিল্লার হোমনায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় অজ্ঞাতনামা দুই হাজার ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে
জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, “ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ দিন ধরে জামায়াত সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া হুমায়ুন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হুমায়ুন বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের ৪ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নং এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে চার জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।