কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারা, পাশাপাশি লালদিয়া (লালবিয়ার চর) ও পানগাঁও টার্মিনাল চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীনকে চট্টগ্রাম থেকে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে
ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সোমবার (২৪ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে ভয়াবহ এক দুর্ঘটনায় বাড়িতে বানানো পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রান্নার সময় কালোজিরা ভেবে ভুল করে দানাদার কীটনাশক পিঠার মিশ্রণে যোগ করায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ ও চিকিৎসকরা। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রমজাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ফরিদপুর জেলার পদ্মা নদী সংলগ্ন ডিক্রির চর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা আন্নুর পরিচয় নিশ্চিত করেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেছেন, আমরা চাই সকলের ঐক্য বৃদ্ধি হোক। একাত্তর ও চব্বিশ নিয়ে আলোচনার কারণ, আমরা কোন বিষয় একমত হতে পারি না। এজন্যই বারবার ইতিহাস সৃষ্টি হয়।
মানিকগঞ্জে বেকারি কারখানায় নিরাপদ খাদ্য নিশ্চিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার জেলা সমিতি ভবনের মাল্টিপারপাস হলে জাইকা–এসটিআইআরসি প্রকল্পের কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়
লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইউসুফ নামের স্থানীয় এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য, নিয়োগ বাণিজ্য এবং প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলা পরিষদের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারীরা অবস্থান নেন।
বগুড়ার শাজাহানপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে অন্তত ১০–১২ জন আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সকাল ৯টা। তখনো ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের বহির্বিভাগের গেট বন্ধ। নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগী দেখার কথা থাকলেও সোমবার সকাল ১০টা ২২ মিনিট পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা মেলেনি বহির্বিভাগে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অপেক্ষমাণ রোগীরা।