রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং ‘পিসি আবির গ্রুপ’-এর প্রধান আবিরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগী আব্বাস (১৯) ও সিয়াম (১৯)–কেও আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি দেশীয় সামুরাই ও দুটি ইলেকট্রিক শক ডিভাইস জব্দ করেছে পুলিশ।
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি সমান সম্মানে বিশ্বাস করে। তিনি বলেন, বাংলাদেশ একটি রংধনুর মতো, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান ও পাহাড়ি সম্প্রদায়ের মানুষ সবাই মিলেই বাংলাদেশ গড়ে উঠেছে। একাত্মতার এই রাজনীতিই বিএনপির আদর্শ, যা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, বর্তমানে এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫।শুক্রবার (২১নভেম্বর) খুব সকালের দিকে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালী ও পরবর্তীতে আলোচনা সভা, যা আয়োজন করেছে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখা।
শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবান্ন) শুরু হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন কিশোরগঞ্জ–১
নাটোর সুগার মিলে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২১ নভেম্বর) বিকেলে নাটোর সুগার মিলের ডোঙ্গায় আখ দিয়ে মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি
শরীয়তপুরের নড়িয়ায় ৩০ পারা কুরআনের হাফেজ ছেলে জুনায়েত হোসেন রিহান (১২)কে হেলিকপ্টারে ভ্রমণ করিয়ে সংবর্ধনা দিলেন তার বাবা-মা।
সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিনুল ইসলাম।শুক্রবার(২১ নভেম্বর) জুম্মা নামাজ আদায় শেষে মাঠ, দর্শক গ্যালারি, ড্রেসিং রুম ঘুরে দেখেন তিনি।
নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় কিল্লা ঘরের ফাঁদ ব্যবহার করে বক দিয়ে বক শিকার করার অভিযোগে দুই পাখি শিকারির দুই মাস করে
ভূমিকম্পের পর নারায়ণগঞ্জ বন্দরে একটি তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুরের শ্রীপুরে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় এক বহুতল পোশাক কারখানায় পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশির ভাগই নারী।
লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে ২৯টি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এতে মোট বাইশ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে গত তিনদিনে রামগতিতে ৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালায় প্রশাসন। এ সময় উচ্ছেদের পাপশাপাশি ইটভাটা মালিকদের জরিমানাও করা হয়।
নরসিংদীতে তীব্র ভূমিকম্পে অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নরসিংদীতে ভূমিকম্প অনুভব হয়। এসময় পুরো শহর কেপে উঠে। মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। নরসিংদী শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছে। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া জেলার ছয়টি উপজেলায় ভূমিকম্পে কমবেশি ক্ষতি হয়েছে।
মাগুরার শ্রীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে নামার সময় হুড়োহুড়িতে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আমতৈল সান অ্যাপারেল গার্মেন্টসে এই ঘটনা ঘটে।
কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী বাজারে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় ভোররাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) ফজরের সময়ের ঠিক আগে ঘটে এ দুঃসাহসিক ঘটনা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।