নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনও কম। প্রথমে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।
রমজান মাসে গর্ভবতী নারীরা প্রায়ই দ্বিধায় পড়েন—রোজা রাখা কি নিরাপদ? ধর্মীয় দিক থেকে ছাড় থাকলেও অনেকেই শারীরিকভাবে সক্ষম হলে রোজা রাখতে ইচ্ছুক। তবে চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় রোজা রাখা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সঠিক প্রস্তুতি ছাড়া রোজা রাখলে মা ও গর্ভের শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বুধবার সন্ধ্যা ৬টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে।
বুকে জ্বালাপোড়া বা অ্যাসিডিটি বর্তমানে খুবই পরিচিত সমস্যা। এর পেছনে প্রধান কারণ হতে পারে খাদ্যাভ্যাস—ভাজা, অতিরিক্ত মসলাদার খাবার বা ফাস্টফুড বেশি খেলে অ্যাসিডের সমস্যা বেড়ে যেতে পারে, যার ফলে বুকে জ্বালাপোড়া দেখা দেয়। তবে ঘরোয়া কিছু উপাদান সমস্যাটি প্রশমিত করতে সাহায্য করতে পারে।
পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনা-র আবহাওয়া সাধারণের তুলনায় কিছুটা উষ্ণ ও শুষ্ক হতে পারে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, মাসজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোট বৃষ্টিপাত মৌসুমি গড়ের নিচে থাকার সম্ভাবনা বেশি।
আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতুগত পার্থক্যের কারণে সব দেশে রোজার সময় এক নয়।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) খুলতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে রমজান ও ঈদুল ফিতরের কারণে অনেক মাদরাসা, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান আবারও দীর্ঘ ছুটিতে যাবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি এখনও চূড়ান্ত হয়নি।
চলতি সপ্তাহে, অর্থাৎ ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশভেদে স্থানীয়ভাবে চাঁদ দেখা বা নাহারির ওপর নির্ভর করবে। ইতোমধ্যেই একাধিক দেশ রোজার প্রথম দিন ঘোষণা করেছে।
শীতের বাজারে রঙিন ফলগুলো চোখ জুড়িয়ে দেয়। তবে পুষ্টিগুণের দিক থেকে কমলা, জলপাই ও আমলকী সবচেয়ে উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফলগুলো রাখলে শরীর ও ত্বকের জন্য অনেক সুফল পাওয়া যায়। চলুন এক নজরে দেখা যাক কীভাবে উপকার দেয় এই তিনটি ফল।
ক্যালেন্ডারের একই দিনে দুই আবেগ পহেলা বসন্ত আর ভালোবাসা দিবস। ঋতুর রঙিন উৎসব আর হৃদয়ের লাল আবেদন মিলেমিশে তৈরি করেছে ফ্যাশনপ্রেমীদের মিষ্টি দোটানা। শাড়ি তো পরবেনই, কিন্তু রঙ কী হবে বাসন্তী, নাকি লাল?
সুন্দরবন শুধু পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন নয়, এটি বাংলাদেশের উপকূলীয় জনগণের জীবন্ত ঢাল। এটি আমাদেরকে ঘূর্ণিঝড়, সাইক্লোন, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক বিপদ থেকে রক্ষা করে। বনটি নৈসর্গিক বৈচিত্র্য ধরে রাখে, কোটি কোটি মানুষের জীবিকার উৎস
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ১ ফাল্গুন ১৪৩২, ২৫ শাবান ১৪৪৭।
হঠাৎ ডায়রিয়া হলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে ২৪ ঘণ্টার কম সময়ের হালকা ডায়রিয়া সাধারণত গুরুতর সমস্যা তৈরি করে না এবং অনেক ক্ষেত্রে নিজে থেকেই সেরে যায়। তবুও দ্রুত নিয়ন্ত্রণে আনতে সচেতনতা ও সঠিক যত্ন জরুরি। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা যেতে পারে।
যদি দেখেন, আপনার সামনে কেউ অনায়াসে অন্যের নামে বদনাম করছে, নিশ্চিত থাকুন—সেই মানুষটি অন্যের কাছে আপনাকে নিয়েও একই কাজ করছে। কথাটি শুনতে নিষ্ঠুর মনে হলেও বাস্তবতা অধিকাংশ ক্ষেত্রে এমনই। বদনাম আসলে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়। এটি একধরনের চরিত্রগত অভ্যাস।