সৌদি আরবের পবিত্র মদিনায় অবস্থিত মসজিদে নববির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। সৌদি গেজেটে প্রকাশিত রাজকীয় আদেশের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে রয়েছে রাজধানী ঢাকা। বৃষ্টিপাত কম থাকায় সাম্প্রতিক সময়ে দূষণের মাত্রা আরও বেড়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir প্রকাশিত বায়ুগুণমান সূচক (আইকিউএয়ার) অনুযায়ী, ১৯৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এতে রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট, ক্যারোটিনয়েডস, লিউটিন ও জিয়াজ্যান্থিনসহ নানা গুরুত্বপূর্ণ উপাদান। তাই শিশু থেকে শুরু করে বয়স্ক-সব বয়সীর জন্যই ডিম উপকারী। প্রশ্ন হচ্ছে, রোজার পর দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার খাওয়া কি ঠিক? পুষ্টিবিদদের মতে, সারাদিন খাবার ও পানীয় থেকে বিরত থাকার কারণে শরীর অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে। এ সময় ইফতারে খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার খেলে শরীর দ্রু
একসময় শুধুমাত্র বৃদ্ধ বয়সের রোগ হিসেবে ধরা হতো স্ট্রোক। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৫০ বছরের কম বয়সী যুবক-যুবতীদের মধ্যে স্ট্রোকের হার ভয়ঙ্করভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা মূল কারণ হিসেবে তুলে ধরেছেন আধুনিক জীবনযাত্রার অনিয়ম ও খাদ্যাভ্যাসের পরিবর্তন।
রমজান মানেই ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত। কিন্তু লেবুর দাম বাড়লে অনেক মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারের জন্য এটি হয়ে ওঠে বিলাসবস্তু। তবে লেবু ছাড়া ইফতার অসম্পূর্ণ নয়। সচেতন পরিকল্পনা ও বিকল্প ব্যবহার করে ইফতারকে আরও পুষ্টিকর, বৈচিত্র্যময় ও সাশ্রয়ী করা সম্ভব।
রমজান আসে সংযম আর শুদ্ধির বার্তা নিয়ে, কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর কাছে রমজান মানেই পকেট কাটার মহোৎসব। ইফতারের প্রশান্তি যে এক গ্লাস লেবুর শরবত, সেই সাধারণ স্বপ্নটুকু এখন মধ্যবিত্তের নাগালে নেই।
বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, ‘চৌরঙ্গী’, ‘সীমাবদ্ধ’ এবং ‘জন অরণ্য’-এর স্রষ্টা মণিশংকর মুখোপাধ্যায় (শংকর) আজ চিরবিদায় নিলেন। পশ্চিমবঙ্গ ও
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষিজমিতে হেভি মেটালের (ভারী ধাতু) মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমরা দায়িত্ব পালন করার জন্য একশতভাগ চেষ্টা করব। উচ্ছৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চোখের পাতা লাফানো বা টলমল হওয়া অনেকেরই নজরে আসে না। সাধারণত এটি স্বাভাবিক ধরা হয় এবং অধিকাংশ মানুষ মনে করেন, এটি কোনো কারণ ছাড়া হয়ে থাকে এবং নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে চোখের পাতা লাফানো শারীরিক বা স্নায়ুবিষয়ক সমস্যার লক্ষণও হতে পারে।
বাংলাদেশ ও সৌদি আরব–এর সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। ঘড়ির হিসাবে এই ব্যবধান সামান্য। কিন্তু প্রায় প্রতিবছরই দেখা যায়, সৌদিতে ঈদ উদযাপিত হয় একদিন আগে, আর বাংলাদেশে একদিন পর। এমন পার্থক্যের কারণে সাধারণ মানুষের মনে স্বাভাবিক ভাবে প্রশ্ন, তিন ঘণ্টার সময় পার্থক্য কীভাবে ২৪
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার দিবাগত শেষরাত থেকে সিয়াম সাধনায় অংশ নেয় দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা ও পুষ্টিকর পানীয় যেন শরীর-মন দুটোকেই নতুন করে জাগিয়ে তোলে। অনেকেই তাড়াহুড়োয় বাইরে থেকে কেনা তাৎক্ষণিক শরবত পান করেন। মুহূর্তের স্বস্তি মিললেও সেগুলো সবসময় শরীরের জন্য উপকারী নাও হতে পারে। এর বদলে খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খেজুরের স্মুদি—যা একসঙ্গে দেবে শক্তি, পুষ্টি ও তৃপ্তি।
পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।
‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন এই নীতিমালার ৫ (ঙ) নম্বর ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর কাছ থেকে