| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মহাখালীতে অটোরিকশা ছিনতাই চেষ্টা নস্যাৎ, আটক ৩

রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত আনসার সদস্যদের দ্রুত ও সাহসী পদক্ষেপে অটোরিকশা ছিনতাইয়ের একটি ঘটনা নস্যাৎ করা হয়েছে। ধাওয়া করে ছিনতাই করা অটোরিকশাসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।

বিস্তারিত...

টানা পাঁচদিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচদিনের ছুটি শুরু হচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত, এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচদিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

বিস্তারিত...

শাহবাগে ট্রান্সজেন্ডারদের মারধর

রাজধানীর শাহবাগ এলাকায় ট্রান্সজেন্ডারদের মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ট্রান্সজেন্ডাররা জড়ো হয়ে আড্ডা দেন। এ সময় কিছু উৎসুক জনতার সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।

বিস্তারিত...

সংসদে ১৩ দিনে ৯১ বিল পাস

সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে এর প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

বিস্তারিত...

দিস ইজ নট শাহবাগ: হাসনাতকে স্পিকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতকে (হাসনাত আবদুল্লাহ) উদ্দেশ করে সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’ (এটা শাহবাগ চত্বর নয়)। স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ।’ সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশে এ কথা বলেন স্পিকার। আজ শুক্রবার (১০ এপ্রিল) মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের

বিস্তারিত...

দেশে আসছে পাঁচ জাহাজ এলপিজি-এলএনজি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এলএনজি ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ১৫ এপ্রিলের মধ্যে অন্তত পাঁচটি জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিস্তারিত...

সয়াবিন তেল লিটারে ১২ টাকা বৃদ্ধি; সরকার না মানলে সরবরাহ বন্ধ

দেশের ভোজ্যতেলের বাজার আবারও অস্থিরতার মুখে। গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া সিন্ডিকেট-নিয়ন্ত্রিত অস্থিরতা এখন নতুন মাত্রা পেয়েছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ রয়েছে ৫–৬টি কোম্পানির বিরুদ্ধে। বাজার থেকে সয়াবিন তেলের বোতল প্রায় উধাও হয়ে যাওয়ার পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়িয়ে ২১০ টাকায় উন্নীত করা হয়েছে।

বিস্তারিত...

৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব এলাকায়

ঢাকাসহ ৫ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

দেশে ফিরেছেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (১০ এপ্রিল) তিনি দেশে ফিরেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিস্তারিত...

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

হরমুজ প্রণালি পার হতে না পেরে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার পথে রয়েছে। বিএসসি সূত্র জানায়, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ

বিস্তারিত...

একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল

ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী সমন্বিত অভিযানে নেমেছে র‍্যাব। একদিনেই ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মজুত জব্দ ও লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে মোট এক লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্তের পর জব্দ করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে মোট তিন লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিস্তারিত...

ঢাকা থেকে সরিয়ে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র রাষ্ট্রদূত করল ভারত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার (১০ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সফরে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।

বিস্তারিত...

সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগোচ্ছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা জনগণের মধ্যে তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, এ সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।

বিস্তারিত...

চিফ হুইপের রসিকতায় সংসদে হাসির ঝড়

জাতীয় সংসদের অধিবেশনে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ ঘিরে এক ভিন্নধর্মী ও হাস্যরসাত্মক পরিবেশের সৃষ্টি হয়। বিরতির সময় আপ্যায়নের মেন্যু জানতে চাইলে চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মজার ছলে “তিমি ও হাঙর” পরিবেশনের কথা বলে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল তোলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪