জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। দলটির নেতারা বলছেন, গোলাম পরওয়ার ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য দিয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে ভর্তি হয়েছেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেয়া প্রয়োজন।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ একটি ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল বৈঠকে বসেছেন।
নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রতিক্রিয়াশীল, দেশ-শিক্ষা-স্বাধীনতা ও জনতা বিরোধী চক্র আবারও রগ কেটে হত্যার রাজনীতি শুরু করেছে। ছাত্র-যুব-জনতা আজ না চাইলেও দেশ-স্বাধীনতা-জনতা বিরোধী চক্র ক্ষমতায় আসবেই; তার প্রমাণ ডাকসুসহ এযাবৎ অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল।
জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য নভেম্বরের মধ্যই গণভোট দিতে হবে বলে সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে জামায়াত নেতার এই মন্তব্যকে ‘মামাবাড়ির আবদার’ হিসেবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, পাশের দেশে বসে শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছেন। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা তারই অংশ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বাসে পুনরায় হামলা হয়। এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সোমনাথ দে। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে জাতীয় পার্টি দিয়ে তার রাজনীতি শুরু।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো ধরনের বিপদে না ফেলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন,দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কখনো হয়রানি করবেন না। তাঁরা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাঁদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকব।’
বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর, ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা
জাতীয় সংসদ নির্বাচনেও ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর মতো ‘ভোটবিপ্লব’ হবে বলে আশা করছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।