| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত ২৬ দলের

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষের পথে। ইতোমধ্যে ২৬টি দল নিশ্চিত করেছে শেষ ৩২-এ জায়গা, আর ১১টি দলের বিদায় নিশ্চিত হয়েছে। বাকি কয়েকটি গ্রুপের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে তৃতীয় স্থানধারী দলগুলোর ভাগ্য।

বিস্তারিত...

স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল গ্রুপ পর্বেই। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মার্সেলো বিয়েলসার দল। অন্যদিকে এই জয়ে গ্রুপসেরা হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন।

বিস্তারিত...

গোলরক্ষকের ভুলে এগিয়ে থেকে বিরতিতে গেল স্পেন

২০২৬ ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্পেন। অ্যালেক্স বায়েনার গোলে বিরতিতে লিড নিয়ে মাঠ ছাড়ে লা রোহা।

বিস্তারিত...

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। বেলফাস্টে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

বিস্তারিত...

ইরাককে উড়িয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

বদলি খেলোয়াড় পাপে গুইয়ের জোড়া দুর্দান্ত গোলের সুবাদে ১০ জনের ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সেনেগাল। শুক্রবার ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে বড় এই জয় তুলে নিয়ে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে শেষ ৩২-এ জায়গা পাওয়ার আশা জিইয়ে রাখল আফ্রিকার প্রতিনিধিরা।

বিস্তারিত...

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ এ উড়িয়ে গ্রুপসেরা ফ্রান্স

উসমান ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিক ও দেজিরে দুয়ের শেষ মুহূর্তের গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

বিস্তারিত...

প্রথমার্ধেই ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের দাপট

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর ম্যাচে উসমান ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে ফ্রান্স। ৩২ মিনিটের মধ্যেই তিন গোল করে ফরাসি ফরোয়ার্ড বিশ্বকাপের অন্যতম দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন।

বিস্তারিত...

ডেম্বেলের দুর্দান্ত গোলে নরওয়ের বিপক্ষে এগিয়ে ফ্রান্স

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর ম্যাচে নরওয়ের বিপক্ষে শুরুতেই আধিপত্য বিস্তার করে লিড নিয়েছে ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটে উসমান ডেম্বেলের দুর্দান্ত এক গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা

বিস্তারিত...

এমবাপ্পেদের বিপক্ষে কি বিশ্রামে থাকবেন এরলিং হালান্ড?

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ডকে শুরুর একাদশে রাখা হচ্ছে না। দলের প্রধান কোচ স্টালে সোলবাক্কেন বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্র। এ সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াইয়ে হালান্ডের সম্ভাবনা কিছুটা কমে যেতে পারে। বর্তমানে চার গোল নিয়ে তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার লিওনেল মেসির গোলসংখ্যা পাঁচ। নরওয়ে ও ফ্রান্স—দুই দলই গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফ্রান্স বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে। ফলে এই ম্যাচে ড্র করলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠবে এবং আগামী মঙ্গলবার নিউ জার্সিতে তৃতীয় স্থান অর্জনকারী কোনো দলের মুখোমুখি হবে। অন্যদিকে নরওয়ের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও কোচ স্টালে সোলবাক্কেন নকআউট পর্বের কথা বিবেচনা করে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করেছেন। গ্রুপ সেরা হতে পারলে নরওয়ে শেষ ৩২-এ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেতে পারে। অন্যথায় তাদের ডালাসে আইভরি কোস্ট এবং পরবর্তী রাউন্ডে ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব হিসাব-নিকাশের চেয়ে খেলোয়াড়দের সতেজ রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন নরওয়ের কোচ। জানা গেছে, সোমবার সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচের একাদশ থেকে কেবল বেনফিকার মিডফিল্ডার ফ্রেডরিক আউরসনেসই ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে জায়গা ধরে রাখছেন। হালান্ডকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নরওয়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও ব্যক্তিগতভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এটি তার জন্য বড় ধাক্কা হতে পারে।

বিস্তারিত...

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপের দুই সপ্তাহ পেরোতে না পেরোতেই জমে উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াই। এখন পর্যন্ত আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের এরলিং হালান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেন রয়েছেন এই দৌড়ে সবচেয়ে এগিয়ে।

বিস্তারিত...

থ্রিলার হতে যাচ্ছে ফ্রান্স-নরওয়ে ম্যাচ!

গ্রুপ ‘আই’–এর শেষ ম্যাচটাকে ইতিমধ্যেই মিডিয়া ‘ক্ল্যাশ অফ দ্য টাইটান্স’ হিসেবে চিহ্নিত করেছে মিডিয়া। আর করাটাই স্বাভাবিক। একদিকে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিজ, অন্যদিকে ১৯৯৮ সালের পরে এই প্রথম বিশ্বকাপে পা রাখা আর্লিং হাল্যান্ড, মার্টিন ওডেগার্ডদের নরওয়ে। যাদের ‘ভাইকিং রো’ সেলিব্রেশন এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় সেলিব্রেশন।

বিস্তারিত...

মেসিকে ছাড়াই জর্ডানের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা!

২০২৬ বিশ্বকাপে নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ কি গ্রুপের শেষ ম্যাচে পাবেন না আর্জেন্টিনার ফুটবল স্টার লিওনেল মেসি? ইতিমধ্যেই গ্রুপ শীর্ষে থেকে নকআউটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। ফলে রোববার জর্ডনের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচে বিশ্রা

বিস্তারিত...

ভেনেজুয়েলায় ভূমিকম্প: খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এ তালিকায় যুক্ত হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও সন্তান। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিদায় তুরস্কের

ম্যাচের নির্ধারিত সময় শেষ। যোগ করা সময়ের সাত মিনিটও শেষ হয়ে গেছে তখন। রেফারির কেবল বাঁশিতে ফুঁ দেওয়ার অপেক্ষা। এমন সময়ে তুরস্কের নাটকীয় এক গোল। ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করলো তারা।

বিস্তারিত...

নকআউটে ব্রাজিলের সামনে জাপান

প্রথমার্ধে জাপান বা সুইডেন কোনো দলই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ১-১ সমতায় মাঠ ছেড়েছে দুই দল। এই ড্রয়ে রানার্সআপ হয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪