বসুন্ধরা কিংসের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচকে সামনে রেখে কিংস অ্যারেনায় অনুশীলন করতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর দ্বাদশ আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে, তবে দলের নেতৃত্ব সংক্রান্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
বাংলাদেশ নারী ফুটবল দল গত চার মাসে সার্বিক বাজে পারফরম্যান্সের কারণে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা র্যাঙ্কিংয়ে ৮ ধাপ নামিয়ে ১১২তম স্থানে নেমে গেছে। গত ৭ আগস্ট প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ উন্নতি করে ১০৪তম স্থানে উঠে আসে এবং সেই র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ (+৮০.৫১) পয়েন্ট অর্জন করেছিল। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১১৭৯.৮৭৩। কিন্তু বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নতুন করে ১২.২৬ রেটিং পয়েন্ট হারিয়ে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১১৬৭.৬১১ তে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দল তাদের প্রস্তুতি সিরিজ খেলছে। তবে আগের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ব্যস্ত সূচি অনুযায়ী, প্রতিটি দলের ম্যাচ সংখ্যা ভিন্ন।
লিগে পাঁচ ম্যাচে চারবার পয়েন্ট হারানোর পর এবার চ্যাম্পিয়নস লিগেও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে লিগ পর্বের ম্যাচে জাবি আলোনসোর দল ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে। সিটির গোল দুটি নিকো ও’রিলি এবং আর্লিং হলান্ডের। রিয়ালের একমাত্র গোলটি করেছেন রদ্রিগো।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে দেশের ক্রীড়াঙ্গনে ৩৯ বছরের উজ্জ্বল ইতিহাসে অনন্য অবদান রাখা ৫০ জন লিজেন্ডারি খেলোয়াড়ের নাম উন্মোচন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ নামভূমিকা প্রকাশ করা হয়।
সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কক্সবাজারে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা আনলো স্বাগতিকরা । এতে করে আগামী ১২ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ ম্যাচটি এখন কার্যত ‘অঘোষিত ফাইনাল’ হিসেবে গুরুত্ব পেয়েছে।
ভারতকে হারানোর মাহেন্দ্রক্ষণে যে পুরস্কার ঘোষণায় ফুটবল অঙ্গনে আনন্দের বন্যা বইয়ে দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেই প্রতিশ্রুত অর্থ অবশেষে পৌঁছে গেছে জাতীয় ফুটবল দলের হাতে। ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ২১ বছর পর ভারতকে হারানোর ঐতিহাসিক সাফল্যের পরই তিনি জাতীয় দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন।
চ্যাম্পিয়ন্স লিগে একই রাতে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ল চেলসি ও বায়ার্ন মিউনিখ। লিড ধরে রাখতে না পেরে আতালান্তার কাছে ২-১ গোলে হেরেছে চেলসি। অন্যদিকে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও স্পোর্তিং সিপিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
চ্যাম্পিয়ন্স লিগে ড্রয়ের পথে এগোতে থাকা ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় তুলে নিয়েছে লিভারপুল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সান সিরোতে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় ইংলিশ ক্লাবটি।
টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দাপট দেখাল ভারত। কটকে সিরিজের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন রানে আটকে ১০১ রানের বড় জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল। পাঁচ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের লড়াই নিয়ে যত আলোচনা, সেই উত্তাপ এবার ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক ফুটবলেও।
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আইপিএলের নিলাম। প্রাথমিকভাবে নিবন্ধন করেছিলেন ১৩৫৫ জন খেলোয়াড়, যাদের মধ্যে ৩৫০ জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় ৭ জন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে। ওই দিন স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় ৩টা) ৩৫০ জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে।
দুটি সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা এবার পাচ্ছেন বেগম রোকেয়া পদক-২০২৫। নারী জাগরণে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পদক তুলে দেওয়া হবে।