আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে রিশাদ হোসেন বলেছিলেন, শেষ ম্যাচটা জিতে ভালোভাবে দেশে ফিরতে চান তারা। কিন্তু সেই আশাটাও পূরণ হয়নি। আফগানিস্তানের বিপক্ষে তিন
২০১০ বিশ্বকাপে সর্বশেষ আয়োজক হিসেবে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ১৪ বছর বিরতি দিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরে এসেছে বাফানা বাফানারা। মঙ্গলবার রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাছাইপর্বে অননুমোদিত খেলোয়াড় মাঠে নামানোর জন্য তিন পয়েন্ট কাটা গেলেও, তবুও তারা গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
বয়স ৪০ ছাড়িয়েছে। কিন্তু গোল-ক্ষুধা একটুও কমেনি তার। এইতো গত রাতে ফের ম্যাজিক! বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তার জোড়া গোলও নিশ্চিত করতে পারেনি পর্তুগালের বিশ্বকাপ। শেষ মুহূর্তের গোল হজম করে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করায় এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে রোনালদোদের।
ফিফা র্যাংঙ্কিংয়ে ১৫৫তম অবস্থানে থাকা পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। আজ বুধবার ( ১৫ অক্টোবর) ভোরে এক প্রীতি ম্যাচে মায়ামির চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনা বড় জয় পেয়েছে।
আফগানিস্তানের দেওয়া ২৯৩ রানের পাহাড়চূড়া লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানেই অলআউট বাংলাদেশ। সিরিজ খোয়ানোর পাশাপাশি এবার হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল মিরাজরা।
প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচে চার পরিবর্তন নিয়ে একয়াদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন-মুস্তাফিজ বিহীন বোলিং আক্রমণের বিপক্ষে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। তবে তিন টপ অর্ডার ব্যাটারকে ফেরানোর পর দ্রুত উইকেট তুলে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তুস শেষদিকে এসে রীতিমতো ঝড় তোলেন মোহাম্মদ নবি। তার অপরাজিত ফিফটিতে বড় সংগ্রহ পে
এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচও ছিল নাটকীয়তাময়।
আজিনোমোটো স্টেডিয়ামে জাপানের বিপক্ষে ব্রাজিলের ফুটবল দল একটি নাটকীয় ম্যাচে পরাজিত হয়েছে, যেখানে প্রথমার্ধে দুটি দুর্দান্ত গোলের পরও দ্বিতীয়ার্ধে তাদের প্রতিরক্ষার ভুলের সুযোগ নিয়ে জাপান ৩-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছে।
টানা দুই হারে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে এসেছে চারটি পরিবর্তন। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে এখন শুধু ‘যদি-কিন্তু’ সমীকরণেই বেঁচে রয়েছে বাংলাদেশের সম্ভাবনা। হংকংয়ের কাছে আগের ম্যাচে ঘরের মাঠে হার, যেন মূলপর্বে ওঠার স্বপ্নকে শেষ করে দিয়েছে আগেভাগেই। তবু শেষ চেষ্টা বলতে আরও তিন ম্যাচ বাকি, আর সেখান থেকে প্রত্যাশিত নয় পয়েন্টই হতে পারে আশার শেষ আলো।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে যে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত সেটা সবার জানা। তবে তিনি রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে যে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত সেটা সবার জানা। তবে তিনি রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকেও মিখেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, কীভাবে মেসি ও রোনালদো তাকে অনুপ্রাণিত করেছে।
পাকিস্তান ক্রিকেটে বিখ্যাত মোহাম্মদ ভাইদের মধ্যে সবার বড় ছিলেন যিনি, সেই ওয়াজির মোহাম্মদ আর নেই। বার্মিংহ্যামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। তার পরলোকগমনের খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে সোমবার রাতটা জায়ান্ট দলগুলোর জন্য মিশ্র অভিজ্ঞতার ছিল। ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পে ছাড়া খেলতে নামা ফ্রান্সকে রুখে দিয়েছে আইসল্যান্ড। অন্যদিকে, জার্মানি উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে এবং বেলজিয়াম বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গেছে।
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘ সফরের পর গত মাসে ইংল্যান্ডে গিয়েছিল দলটি। সেখানে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে তিনটি ম্যাচ বাতিল হয় বৈরি আবহাওয়ার কারণে, ফলে সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১–০ গোলে জিতলেও দলে ছিলেন না লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্রামে থাকবেন তারকা ফরোয়ার্ড। আগামীকাল (বুধবার) পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে অবশ্য মেসির একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে।