ব্যাটার লিটন দাস হয়তো এখনও দলের ভরসা হয়ে উঠতে পারেননি। কিন্তু অধিনায়ক লিটন ঠিকই নিজের ভেল্কি দেখালেন অল্প সময়েই।
শেষ পর্যন্ত প্রতিশোধটা নিল টাইগাররা—মাঠে নয়, জয় দিয়ে। গত মে মাসে পাকিস্তানে গিয়ে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দুঃসহ স্মৃতি মাথায় নিয়ে ঘরের মাঠে ফিরেছিল বাংলাদেশ। সেই পাকিস্তানকেই এবার নিজেদের ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের উৎসবে ভাসল লাল-সবুজের দল।
১৩৪ রানের লক্ষ্যটা টি-টোয়েন্টিতে খুব একটা বড় নয়। কিন্তু সেই লক্ষ্যই যখন বিপক্ষে থাকে আগুনঝরা বোলিংয়ের বাংলাদেশ, তখন পরিস্থিতি একেবারে ভিন্নরকম হয়ে যায়।
বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দলে ডাক পেয়েছে বগুড়ার ৩ কিশোর ক্রিকেটার। সম্প্রতি ঘোষিত জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো আব্দুর রহমান ইরফান, বায়জীদ বোস্তামী এবং আফ্রিদি তারিক।
ব্যাটিং বিপর্যয়ের পর জাকের আলী হাফসেঞ্চুরি ও শেখ মেহেদীর ৩৩ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচে জয় পেতে পাকিস্তানকে করতে হবে ১৩৪ রান।
নিশ্চিত ইতিহাস গড়ার মিশনে নামলেও শুরুটা যেন দুঃস্বপ্নেই রূপ নিয়েছে বাংলাদেশের। মিরপুর শেরে বাংলায় দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতেই হোঁচট খেয়েছে টাইগাররা। পাওয়ার প্লের মাত্র ৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে কেবল ২৯ রান।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে কাতর পুরোদেশ। তাই আজকে রাষ্টীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে সরকার। রাষ্টীয় শোক পালনের সঙ্গে সঙ্গে এই ঘটনায় নিহত ও আহতদের বিশেষ সম্মাননা দিয়েছে বিসিবি।
শোক নিয়ে মাঠে নামবেন লিটনরা
‘আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। এরপর আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলব। যাঁরা নিহত হয়েছেন, জয়টা তাঁদের উৎসর্গ করব। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি।’ নেপালকে হারিয়ে অনূর্ধ্ব–২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে এসে কথাগুলো বলার সময় চোখে পানি টলমল করছিল বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকারের।
কিংস অ্যারেনার সব আলো নিজের দিকে টেনে নিলেন মোসাম্মৎ সাগরিকা। সোমবার ফ্লাডলাইটের নিচে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে নেপালকে দর্শক বানিয়ে করেছেন একের পর এক গোল উদ্যাপন। ড্র করলেই চ্যাম্পিয়ন, এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ নেপালকে ৪-০ গোলে হারিয়ে বয়সভিত্তিক সাফের শিরোপা ধরে রেখেছে।
আলোচনা, সমালোচনা আর গোলবন্যার মধ্য দিয়ে এগিয়ে চলা এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে আজ 'অঘোষিত ফাইনালে' মাঠে নামবে আফঈদা খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ দল।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের কাছে এমন হারের পর অবশ্য মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছেন সফরকারী দলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রধান কোচ মাইক হেসন।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।