| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সৌদি রেফারিরা চান শিরোপা উঠুক রোনালদোর হাতে

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে আল নাসরে চুক্তি করে এই রেকর্ড গড়েন পর্তুগিজ উইঙ্গার। কিন্তু দলটির সঙ্গে এখনো কোনো লিগ শিরোপা জেতা হয়নি। এবার আল নাসর শিরোপার স্বপ্ন ভালোভাবে দেখছে। তাহলে কি সৌদি প্রো লিগে রোনালদোর শিরোপা খরা কাটছে?

বিস্তারিত...

বিশ্বকাপে রেফারির বিশাল বহর, ব্রাজিল-আর্জেন্টিনারই ১৮ জন

দুমাস পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় গড়াবে ২০২৬ বিশ্বকাপ। আসরের জন্য ১৭০ জনের ম্যাচ অফিসিয়ালের বিশাল বহর প্রকাশ করেছে ফিফা। রেফারিংয়ে এবার মাইলফলক গড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথমবার এক বিশ্বকাপে দুটি দেশের তিনজন করে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত...

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে ৫ লাখ টাকা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে টিকিটমূল্য নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে FIFA। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতির পর এবার গ্যালারির সামনের সারির আসনের নতুন মূল্য প্রকাশ করে আরও বিতর্ক উসকে দিয়েছে সংস্থাটি। এখন সামনের সারিতে বসে ম্যাচ দেখতে দর্শকদের খরচ করতে হবে ৪১০৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকারও বেশি।

বিস্তারিত...

খেলতে গিয়ে পালিয়ে গেলো ৭ ফুটবলার

আফ্রিকা কাপ অব নেশন্স বাছাইয়ে জায়গা নিশ্চিত করার পরই বড় অস্বস্তিতে পড়েছে ইরিত্রিয়া। এসওয়াতিনির বিপক্ষে জয় পাওয়ার পর দলটির সাত ফুটবলার নিখোঁজ হয়েছেন। যে কারণে দেশটির টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিস্তারিত...

বিশ্বজুড়ে ‘বাংলাদেশি রক্ত’ খুঁজবে বাফুফের স্কাউট টিম

বাংলাদেশের ফুটবলে এখন নতুন জোয়ার। জামাল ভূঁইয়া থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের আলোচিত নাম হামজা চৌধুরী বা ফাহমিদুল ইসলাম; প্রবাসী ফুটবলারদের নিয়ে দেশের ফুটবল ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এই ধারাবাহিকতাকে আরও পেশাদার ও বেগবান করতে বিশ্বজুড়ে

বিস্তারিত...

বার্সেলোনার মাঠে অ্যাটলেটিকোর দারুণ জয়

দীর্ঘ ১৫ বছর পর ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে হারানোর স্বাদ পেলেন দিয়েগো সিমিওনে। তাঁর দল অ্যাটলেটিকো মাদ্রিদ প্রথম লেগে ২-০ গোলের জয় তুলে নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতার পরবর্তী ধাপে এগিয়ে গেল। মঙ্গলবারের ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে বার্সেলোনার ডিফেন্ডার পাব কুবার্সিকে লাল কার্ড দেখানোয় ম্যাচের মোড় ঘুরে যায়।

বিস্তারিত...

বার্নাব্যুতে বায়ার্নের ২-১ গোলে দাপুটে জয়

দীর্ঘ ২০০১ সালের পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পেল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে ফিরছে জার্মান চ্যাম্পিয়নরা।

বিস্তারিত...

ভিয়েতনামকে হারালেই ইতিহাস গড়বে বাংলাদেশ

সিনিয়র নারী এশিয়া কাপের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপেও তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় স্থানধারী দল যাবে কোয়ার্টার ফাইনালে। এ হিসাবের মধ্যে বাংলাদেশ ‘এ’ গ্রুপে দুই ম্যাচ শেষে তৃতীয় স্থানে রয়েছে।

বিস্তারিত...

রিয়ালের হারের দায়ভার ‘সম্পূর্ণভাবে আমার’: আরবেলোয়া

গুরুত্বপূর্ণ সময়ে হোঁচট খেয়ে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। আর এই হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নিলেন দলটির কোচ আলভারো আরবেলোয়া। ম্যাচশেষ সংবাদ সম্মেলনে তিনি সরাসরি স্বীকার করেছেন, এই পরাজয়ের দায় তারই।

বিস্তারিত...

আর্সেনালকে হারিয়ে ওয়েম্বলিতে সাউদাম্পটন

সুপার-সাব শেয়া চার্লসের দারুণ গোলে ওয়েম্বলির টিকিট কেটে নিয়েছে সাউদাম্পটন। চ্যাম্পিয়নশিপের দলটি এফএ কাপের কোয়ার্টার ফাইনালে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে বড় চমক উপহার দিয়েছে।

বিস্তারিত...

চীনের পক্ষে সাহসী হার বাংলাদেশের লড়াকু মেয়েদের

র‌্যাংকিং ও সামর্থ্যে বড় ব্যবধান থাকলেও মাঠের লড়াইয়ে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। এশিয়ার শক্তিশালী দল চীনের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য থেকে প্রতিপক্ষকে আটকে রাখলেও শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

বিস্তারিত...

২ বছরের চুক্তিতে আসছেন নতুন হেড ও গোলরক্ষক কোচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ যখন ঝুলন্ত, ঠিক তখনই বাফুফে জানালো নতুন যিনিই হেড কোচ হয়ে আসুন না কেন,

বিস্তারিত...

আজ শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার, ৪ এপ্রিল) বিকেল ৩টায়।

বিস্তারিত...

চোট কাটিয়ে জোড়া গোলে রাজসিক প্রত্যাবর্তন রোনালদোর

মাসখানেকের হ্যামস্ট্রিং ইনজুরির বিরতি কাটিয়ে আবারও মাঠে ফিরলেন আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাজমার বিপক্ষে রোনালদোর জোড়া গোলের সাহায্যে আল নাসর ৫-২ ব্যবধানে জয়ী হলো।

বিস্তারিত...

সাফ অ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেরা গোলরক্ষক মাহিন

দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-২০ ফুটবলে আধিপত্য ধরে রাখার স্বপ্ন পূরণ করেছে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪