দুর্দান্ত পারফরম্যান্সে জ্বলে উঠলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। তার হ্যাটট্রিকের দাপটে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা কাতালানরা শেষ পর্যন্ত ৫–২ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের ফল তখন প্রায় নিশ্চিত। ঠিক সেই সময়ই অবিশ্বাস্য এক গোল করে সবাইকে চমকে দিলেন আর্দা গুলের। নিজ অর্ধ থেকে নেওয়া তার দূরপাল্লার শট সরাসরি জালে জড়িয়ে যায়- আর তাতেই ৬৮ মিটার দূর থেকে গোল করে রেকর্ডের ভাগীদার হন এই তুর্কি তরুণ।
দীর্ঘ ১২ বছর পর স্ট্যামফোর্ড ব্রিজে জয় তুলে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের একমাত্র গোল করে দলকে জয়ের স্বাদ এনে দেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। ২০১২ সালের পর চেলসির মাঠে নিউক্যাসলের এটি প্রথম জয়। পুরো ম্যাচ জুড়ে চেলসির রক্ষণভাগকে দারুণভাবে চাপে রাখেন গর্ডন।
হঠাৎ করেই দুর্দান্ত ফর্মে ফিরেছেন ফেডরিকো ভালভার্দে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন এই উরুগুইয়ান তারকা। টানা তিন ম্যাচে গোল করে দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডার শনিবারও জয়ের নায়ক। তার পারফরম্যান্সে ভর করে রিয়াল মাদ্রিদ ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে এলচে সিএফকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার(১২ মার্চ) সতর্ক করে দিয়েছেন যে আসন্ন বিশ্বকাপে অংশ নিলে ইরানের ফুটবল দলের ‘জীবন ও নিরাপত্তা’ ঝুঁকিতে পড়তে পারে।
ম্যাচ শেষে এমেরি বলেন, সাম্প্রতিক সময়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ইংলিশ ক্লাবগুলোর কঠিন অভিজ্ঞতা তাদের সতর্ক করে দিয়েছিল। তিনি বলেন, এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে থাকা ছয়টি প্রিমিয়ার লিগ দলের কেউ জিততে পারেনি। তাই আমাদের জন্য এই ম্যাচে ইতিবাচকভাবে সাড়া দেওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচের প্রথম এক ঘণ্টা গোলশূন্য ছিল। দুই দলই তেমন বড় সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির আগে লিলের হয়ে একটি হেড থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও সে
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল বাংলাদেশ দল। ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। বাফুফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তিনি সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আজ জানিয়েছেন, আগামী ১৬ মার্চ থেকে ঢাকার একটি অভিজাত হোটেলে
ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিল জাতীয় দলে খেলতে পারেননি নেইমার জুনিয়র। চলতি মাসে তিনি প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন, তবে আবারও বড় দুঃসংবাদ বয়ে আনলেন এই তারকা ফরোয়ার্ড।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ইতালির একমাত্র প্রতিনিধি আতালান্তাকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার ইতালির জিউইস স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে স্বাগতিকদের ৬–১ গোলে পরাজিত করেছে জার্মান জায়ান্টরা। ম্যাচের শুরু থেকেই বল দখল, আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে আধিপত্য দেখায় বায়ার্ন। পুরো ম্যাচে আতালান্তাকে প্রায় রক্ষণাত্মক অবস্থায় থাকতে হয়। স্বাগতিকদের বল দখল ছিল ৩০ শতাংশেরও কম। তারা ৮টি শট নিলেও মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিপরীতে বায়ার্ন ২৫টি শট নেয়, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে।
ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
এএফসি উইমেন’স এশিয়ান কাপ শেষ হওয়ার পরপরই বড় ধরনের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ায় টুর্নামেন্ট খেলতে আসা ইরান জাতীয় নারী ফুটবল দলের অন্তত পাঁচজন সদস্য দলত্যাগ করেছেন। বর্তমানে তারা অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) তত্ত্বাবধানে একটি গোপন ও নিরাপদ আশ্রয়ে (সেফ হাউস) রয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার ‘এমপাওয়ারম্যান্ট’ প্রকল্পের বাস্তবায়নে সোমবার (১০ মার্চ) জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
দারুণ পারফরম্যান্সে লীডস ২৩ বছর পর প্রথমবারের মতো এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা ৩–০ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিডস। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। গোল দুটি করেন সিন লংস্টাফ এবং গ্যাবরিয়েল গুডমুন্ডসন। শেষ দিকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন জোয়েল পিরো।
চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ইরানের নারী ফুটবল দল তাদের শেষ এশিয়ান কাপ ম্যাচের আগে জাতীয় সংগীত গেয়েছে
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার-এর বিরুদ্ধে শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।