বাংলায় একটি প্রবাদ আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’। এই শেষটাই ভালো হলো না বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরে ০-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ছয় ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে শেষ হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন।
বাংলাদেশ ফুটবল দল এশিয়ান কাপ বাছাইপর্বের নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে। স্বাগতিকদের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ চাইবে প্রতিপক্ষকে হারিয়ে শেষ ভালো করার।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়ায় আগামী আসরে আর খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে হতাশার মধ্যেও শেষ ম্যাচে জয় দিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় দলটি। ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
অনুশীলন কিংবা ম্যাচ চলাকালীন ভিডিও অ্যানালিস্টকে সাধারণত স্ট্যান্ডে বসে ফুটবলারদের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করতে দেখা যায়। ম্যাচের পর সেই ফুটেজ বিশ্লেষণ করে কোচিং স্টাফ, খেলোয়াড়দের ভুলত্রুটি চিহ্নিত করেন এবং দলের শক্তি-দুর্বলতা মূল্যায়ন করেন। আধুনিক ফুটবলে এটি কোচিং প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। তাতে গ্রুপ রানার্স আপ হয়েই সেমিফাইনালে খেলতে যাচ্ছে লাল-সবুজরা। যুবাদের সেমি নিশ্চিত হয়েছিল আগেই। গ্রুপসেরা হওয়ার জন্য দরকার ছিল তিন পয়েন্ট। দুর্ভাগ্য এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
মাঠে ছিলেন না, স্কোয়াডেও জায়গা হয়নি তবুও গ্যালারিতে যেন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালে এবং ম্যাচ শেষে গ্যালারিজুড়ে শোনা গেছে ‘নেইমার, নেইমার’ স্লোগান।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মৌরিতানিয়াকে হেসেখেলে হারিয়েছে। ফলাফল স্বাভাবিক হলেও ২-১ গোলে জয়ের পর আর্জেন্টিনার খেলার মান নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ লিওনেল স্কালোনি ও গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ।
প্রথমার্ধে ২–০ এবং পরে পেনাল্টি শুটআউটে ৩–২ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের কাছে হেরে গেল রিপাবলিক অব আয়ারল্যান্ড। প্রাগে অনুষ্ঠিত এই ম্যাচে হেইমির হালগ্রিমসনের দল একাধিকবার জয়ের খুব কাছে গিয়েও তা ধরে রাখতে পারেনি।
ইংল্যান্ড দলে দুই বছর পর ফিরে নায়ক-খলনায়কের মিশ্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বেন হোয়াইট । ওয়েম্বলিতে প্রীতি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে তার গোলের পরও শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে কোচ থমাস টুখেল তাকে মাঠে নামালে দর্শকদের একাংশের তীব্র বিদ্রূপের মুখে পড়েন হোয়াইট। ২০২২ বিশ্বকাপ চলাকালে দল ছেড়ে চলে যাওয়ার ঘটনায় অনেক সমর্থকের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি।
পুরুষদের আন্তর্জাতিক বিরতির সুযোগে ইংল্যান্ডের উইমেনস সুপার লিগ (WSL) ও WSL2-এ শুরু হয়েছে। একসঙ্গে ছয়টি স্থানীয় প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ আয়োজন করা হয়েছে, নারীদের ফুটবলে বাড়তি আগ্রহ তৈরির লক্ষ্যে এই পরিকল্পনা।
ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আড়াই মাস। কিন্তু লিওনেল মেসি খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, ফুটবলের স্বার্থেই বিশ্বমঞ্চে মেসির থাকা উচিত। বোকা জুনিয়র্সের স্টেডিয়াম ‘লা বোমবোনেরোতে’ শনিবার ভোর সোয়া ৫টায় মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী কোচ মেসি প্রসঙ্গে বলেছেন, ‘ব্যক্তিগ
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসরে তাঁর অংশগ্রহণ নিয়ে গুঞ্জন অব্যাহত রয়েছে। ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজ জানান, মেসির এখনও আগামী বছরের বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (৩১ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
একদিন আগে ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হারের পর (শুক্রবার) বাংলাদেশ ফুটবল দল নয়, বরং দেশের বাংলাদেশ কম্পাউন্ড আর্চারি দল ক্রীড়ার গৌরব বৃদ্ধি করেছে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে বাংলাদেশ ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে।
প্রীতি ম্যাচ হলেও ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স ও ব্রাজিল-এর লড়াই ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১০ জনের ফ্রান্স ২–১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।