বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম ব্যক্তিত্ব আছেন, যাঁদের জীবন কেবল ক্ষমতার শীর্ষে ওঠানামার গল্প নয়—বরং রাষ্ট্র, সমাজ ও মানবাধিকারের প্রশ্নের সঙ্গে গভীরভাবে জড়িত। বেগম খালেদা জিয়া তেমনই একজন। গৃহবধূ থেকে রাষ্ট্রের প্রথম নারী প্রধানমন্ত্রী, আবার দীর্ঘদিনের কারাবন্দী রাজনীতিক—এই তিনটি পরিচয়ই তাঁর জীবনে বাস্তব।
২০২৪ সালের ১৫ অক্টোবর যখন 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি) আত্মপ্রকাশ করে, তখন তাদের স্লোগান ছিল—জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট এবং নতুন ধারার রাজনীতি। কিন্তু মাত্র কয়েকমাসের ব্যবধানে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দলটি এখন তার ইতিহাসের সবচেয়ে বড় ভাঙনের মুখে। ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার যে হুঙ্কার দিয়ে এনসিপি যাত্রা শুরু করেছিল,
দেশের বিভিন্ন শহরে প্রতিবাদে সোচ্চার হিন্দু সংগঠনগুলি। একটাই দাবি "হিন্দু রক্ত কি এক এক বুন্দ কা হিসাব চাহিয়ে", অর্থাৎ হিন্দু রক্তের প্রতিটি বিন্দুর হিসেব চাই। সোচ্চার প্রতিবাদের সংগঠক বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল। ভারতে হিন্দু সংগঠনগুলির প্রতিবাদে রাস্তায় নেমে আসার কারণ, গত ১৮ ডিসেম্বর রাতে বাংলাদেশের ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় শ্রমিক দিপু চন্দ্র দাসকে গণপিটুনিতে নৃশংস হত্যার ঘটনা।
বাস্তবতা হলো, বিশ্বের কোনো দেশ তাঁর এই দুর্দিনে পাশে না দাঁড়ানোয় শেখ হাসিনা এক বছরেরও বেশি সময় ধরে একটি হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশেই থাকতে বাধ্য হয়েছেন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে ভারতের সনাতনী হিন্দু সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করাই কি তাঁর প্রথম অগ্রাধিকার হওয়া উচিত নয়?
৫ আগস্ট ২০২৫। গণবিক্ষোভের মুখে ফ্যাসিস্ট শক্তির বিদায়ের পর বাংলাদেশ দেখেছিল এক নতুন ভোরের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন কি ফিকে হয়ে আসছে? গত কয়েক মাসে দেশি ও বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে বাংলার মাটিতে। এই ষড়যন্ত্রের সবশেষ ও সবচেয়ে ভয়ংকর শিকার হলেন আধিপত্যবাদ বিরোধী তরুণ বিপ্লবী ওসমান হাদি।
বিশ্ব অর্থনীতিতে শুল্ক আরোপ, নিষেধাজ্ঞা অর্থাৎ বাণিজ্য যুদ্ধ নতুন কোনো ঘটনা নয়। ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যায়, রাষ্ট্রগুলোর পারস্পরিক শুল্ক আরোপ ও পাল্টা প্রতিশোধমূলক সিদ্ধান্ত বহুবার অর্থনৈতিক অস্থিরতা ডেকে এনেছে। উনিশ শতকের শেষভাগে ইতালি ও ফ্রান্সের মধ্যে সংঘটিত বাণিজ্য যুদ্ধ তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সদ্য একীভূত ইতালি নিজেদের শিল্প সুরক্ষার লক্ষ্যে ফ্রান্সের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে। পতিত স্বৈরাচারের দোসররা টার্গেট করেই জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদিকে গুলি করেছে—এতে কোনো সন্দেহ নেই। সম্প্রতি দেশ-বিদেশের নানা প্রান্ত থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হলেও তিনি তাতে ভীত হননি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন।
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিক ভবনে মা (লায়লা আফরোজ) ও মেয়েকে (নাফিসা বিনতে আজিজ) নৃশংসভাবে হত্যার ঘটনা পুরো নগরবাসীকে আতঙ্কিত করে তুলেছে। এই জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে মাত্র চারদিন আগে কাজে যোগ দেওয়া এক অস্থায়ী গৃহকর্মীর জড়িত থাকার বিষয়টি সামনে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরে বাসায় প্রবেশ করা ওই তরুণী বেরিয়ে যাওয়ার সময় নিহত মেয়ের স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়েছিল, যা তার পূর্বপরিকল্পিত ও ঠান্ডা মাথার খুনী হওয়ার ইঙ্গিত দেয়।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন যখন কারাকাসের উপর চাপ বাড়াচ্ছে, তখন এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের তিন ভাইপো এবং তাঁদের সাথে যুক্ত ছয়টি অপরিশোধিত তেল ট্যাঙ্কার ও শিপিং কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল ক্ষেত্রকেও লক্ষ্য করছে পানামার একজন ব্যবসায়ী, রামন কারেতেরো নেপোলিটানো-এর উপর নিষেধাজ্ঞা জারি করে, যার সম্পর্কে
১২ ডিসেম্বর, ২০২৫, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মজয়ন্তী। প্রয়াত কণ্ঠশিল্পী ফকির আলমগীরের সেই বিখ্যাত গান, ‘ভাসানীর ভাষা ভেসে আসে ওই মিছিলের গর্জনে/ কিষাণ–কামার এই বাংলার মেহনতি লাখো জনে।’ আজও শোষিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ভাসানীকে
ডিজিটাল যুগে তথ্য এখন হাতের মুঠোয়। কিন্তু এই সুবিধার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এক অদৃশ্য বিপদ ভুয়া খবর বা গুজব। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, একটি সংঘবদ্ধ মহল অত্যন্ত সুকৌশলে দেশের প্রতিষ্ঠিত ও বিশ্বাসযোগ্য গণমাধ্যমগুলোর নাম, লোগো এবং নিউজ কার্ড হুবহু নকল করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়াচ্ছে।
পুরো নাম ছিল জেমস ডগলাস মরিসন। সেই নাম সংক্ষিপ্ত হয়ে জিম মরিসন। এই নামেই পরিচিত বিশ্বজুড়ে। জন্ম ১৯৪৩ সালের ৮ ডিসেম্বর, ফ্লোরিডায। জীবন নিয়ে যেন জুয়ার টেবিলে বাজি ধরার জুড়ি ছিল না তাঁর। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো লিখেছিলেন, "She dances in a ring of fire and throws off the challenge with a shrug"। মরিসনই যেন সেই সার্কাসের রিংমাস্টার, যিনি দ
‘সাংবাদিকদের শত্রু সাংবাদিকরাই’ এই প্রবাদটি গণমাধ্যম জগতে বহুল প্রচলিত একটি তিক্ত সত্য। এটি কেবল একটি আক্ষেপ নয়, বরং সাংবাদিকতা পেশার অভ্যন্তরীণ বাস্তবতা, যেখানে আদর্শের লড়াইয়ের চেয়ে ব্যক্তিস্বার্থ, দলাদলি এবং অসুস্থ প্রতিযোগিতা মুখ্য হয়ে উঠেছে।
"মেলোনি সরকারের বাজেট আইনকে না বলুন—ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ান এবং গণহত্যা বন্ধ করুন!" এই স্লোগানকে সামনে রেখে আবার একবার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল ইতালিতে। গত তিন মাসে তিনবার। ২৮ নভেম্বর দেশটির সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ইউনিয়ন সিঁদাকালে দি বেস (ইউএসবি)–এর ডাকা সাধারণ ধর্মঘটটি ছিল শ্রমিক অসন্তোষ এবং রাজনৈতিক মতাদর্শের একটি শক্তিশালী সংমিশ্রণ।
ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ৩০’ শেষ হয়েছে কোনো আনুষ্ঠানিক বন–চুক্তি ছাড়াই। সম্মেলনটিকে অনেকেই ‘বন কপ’ বলে উল্লেখ করছিলেন, যার ফলে চূড়ান্তভাবে কোনো বন–সংক্রান্ত চুক্তি না হওয়াকে বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। বন ও ভূমি ব্যবহারের আলোচনাগুলো