যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের রফি বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ (৪৫)। ২০২৫ সালের ডিসেম্বর মাসে একটি দুর্ঘটনার শিকার হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখা। সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার স্মারকলিপিটি গ্রহণ করেন।
বাগেরহাটের রামপালে বেসরকারি সংস্থা নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার (এনএসইউএস) মাধ্যমে ২৫ জন সুবিধাবঞ্চিত প্রান্তিক নারীকে অর্থ সহায়তা দেয়া হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে এবার মানবিক বিভাগের পরীক্ষার্থীকে বাণিজ্য বিভাগের প্রবেশপত্র দেওয়া হয়েছে। পরীক্ষার মাত্র একদিন আগে এমন ঘটনায় পরিবার ও এলাকার জনসাধারনের মনে প্রশ্নের জম্ম দিয়েছে।
যশোর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা সুলতানা মুন্নী। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা জামিয়া ইসলামীয়া মাদরাসার মাঠে সোমবার (২০ এপ্রিল) সকালে মাদক বিক্রির সময় ৮পিস ইয়াবা ট্যাবলেটসহ নোমান খান (১৯) নামে এক যুবককে আটক করা হয়।
মেহেরপুরে ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যে হাম-রুবেলা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
যশোরের শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মোট ২৭ জন উপকারভোগীর মাঝে ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয়।
মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোনাল পর্যায়ে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলের ক্ষুদে খেলোয়াড়দের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম সোহাগ মাহমুদ। সোমবার (২০এপ্রিল) দুপুরে চৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জার্সি ও প্যান্ট বিতরণ করেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের বরইচারা গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে রাসেল মোল্লা (২৫) ও সড়ক দুর্ঘটনায় নাকোল ইউনিয়নের নাকোল গ্রামের বৃদ্ধ ষষ্ঠীরাম সাহা (৭০) নামে দুইজন পৃথক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
কুষ্টিয়ার দৌলতপুরের জয়পুর জে.এম.জি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের গাফিলতির কারণে এবারও এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারলো না ইসরাত জাহান (১৭) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী ইসরাত জাহান
নড়াইলের লোহাগড়া উপজেলায় মৎস্য অফিসের বিতরণের ৪টি গরু মল্লিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুজ্জামান ওরফে লেলন মেম্বার আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অপপ্রচার ও মিথ্যা মামলার অভিযোগ এনে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২০ এপ্রিল) সকালে বারুইপাড়া এলাকার কার্তিক দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় শহরের কে সি পাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।