যশোরে বিয়ে ছাড়াই প্রেমিকের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বসবাস করতেন নার্সিং পাস করা শামছুন্নাহার বন্যা (২২)। দীর্ঘদিন বিয়ের প্রস্তাব দিলেও প্রেমিক নাইম রাজি হননি।
চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটির’ হরতাল ও অবরোধ চলছে। রোববার (২৪ আগস্ট) সকাল ৮টায় শুরু হওয়া এই কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে। কর্মসূচিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা জানিয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, কর্তৃত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ববাদী চর্চা এখনও বহাল আছে।
প্রায় চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ভারতীয় নয়টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।
যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছন দিকে কুপিয়ে শামীমকে হত্যা করা হয়।
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া কৃষক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
অতি বৃষ্টির প্রভাবে কমেছে শাক সবজির উৎপাদন। এ কারণে জেলার বেশিরভাগ সবজি খেত নষ্ট হয়ে গেছে। ফলে স্থানীয় বাজারে বাড়ছে শাক সবজির দাম। তবে গত সপ্তাহ থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও নতুন করে সবজির চারা লাগানো ও ফসল উৎপাদন সময়সাপেক্ষ বলে জানিয়েছেন কৃষকরা।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যেভাবে শিরদাঁড়া সোজা রেখে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো।
অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি বেড়েছে। কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই গত এক মাসে ১ হাজার ৩৫৬ টন কাঁচা মরিচ এসেছে। তবে পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও বাজারে কার্যকর তদারকি না থাকায় দাম নিয়ন্ত্রণে আসছে না।
যশোরের অভয়নগর উপজেলায় প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যাকাণ্ডের প্রধান আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
নানা আয়োজনে যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা দুর্নীতি নিরোধ কমিটির মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।