| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাগুরায় দেড় বছর আগে অপহৃত কিশোরকে উদ্ধার করে দিলো সেনাবাহিনী

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বরুরিয়া গ্রামের হতদরিদ্র কৃষক বাদশা শেখের পুত্র বুদ্ধি প্রতিবন্ধি আরশাদুল শেখ (১৪) নামে এক কিশোরকে ২০২৪ সালে অপহরণ হয়। দেড় বছর অনেক খোঁজাখঁজির পর কোন উপায় না পেয়ে অবশেষে শরণাপন্ন হন সেনাবাহিনীর মাগুরা সেনা ক্যাম্পের নিকট। মাগুরা সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার বিষয়টি আমলে নেন এবং অপহৃত কিশোরকে উদ্ধারের মিশনে তৎপর হন।

বিস্তারিত...

মুজিবনগর সীমান্তে মা ও দুই মেয়েকে পুশইন করেছে বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার( ৫ সেপ্টেম্বর) সকালে মুজিবনগর বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তিনজনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে।

বিস্তারিত...

সিআইডির ওপর হামলা, যুবক আটক

যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার অভিযোগে তুষার নামে এ যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে ওসির নেতৃত্বে একাধিক টিম মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিস্তারিত...

যশোরে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

যশোরের অভয়নগরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুভরা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বিদ্যুতের তারে জড়িয়ে গরুসহ কৃষকের মৃত্যু, আহত ১

ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ক্ষেতে শেয়ালের প্রবেশ ঠেকাতে ঘেরা বিদ্যুতের তারে আটকে শাহাদত হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে কৃষকের গরুও মারা গেছে। আহত হয়েছে ইকতার হোসেন নামের আরও একজন।

বিস্তারিত...

ভারত থেকে সাজা শেষে ফিরলেন তিন বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর দু’দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বিস্তারিত...

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর দু’দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি।

বিস্তারিত...

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীর কল্যাণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মুরসালিন (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিশু মুরসালিন ওই গ্রামের মন্ডল পাড়ার আলাউদ্দিনের ছেলে।

বিস্তারিত...

চুয়াডাঙ্গার জীবননগরে ফেন্সিডিলসহ আটক-২

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৬৬৮ বোতল ফেন্সিডিলসহ দু'জন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ঈদগাহ ময়দানের সামনে থেকে পাওয়ার টিলার ভর্তি ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

বিস্তারিত...

মেহেরপুরে বিএনপির দু'পক্ষের সমর্থকদের হাতাহাতি, একজন নিহত

মেহেরপুরে বিএনপির দুপক্ষের সমর্থকদের বাকবিতন্ডার মাঝে পড়ে মফেজ আলী নামের এক জন নিহত হয়েছেন। নিহত মফেজ আলী মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে কালীগাংনী গ্রামের ঘোনারমোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বিস্তারিত...

আপনাদের পাল্লায় পড়ে মেহেরপুরের দু’টি আসন ক্ষতিগ্রস্থ হচ্ছে- মাসুদ অরুণ

মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির একাংশের আয়োজনে সমাবেশ

বিস্তারিত...

মাগুরায় ভুয়া সেনা সদস্য আটক

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মনোয়ার হোসেন জীবন (১৯) নামের এক যুবককে আটক করেছে মাগুরা সেনা ক্যাম্প। পরে তাকে মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিস্তারিত...

ভারত থেকে চাল আমদানির সুফল পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই ট্রাকে ট্রাকে দেশে আসছে ভারতীয় চাল। গত ২১ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত ৫১ টি ভারতীয় ট্রাকে মোট এক হাজার ৭৮৫ মেট্রিক টন চাল এই স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।

বিস্তারিত...

শেষ লড়াইয়ে হেরে না ফেরার দেশে কিশোরী ফুটবলার সুস্মিতা

প্রাণবন্ত হাসি, খেলার মাঠে দৌড়ঝাঁপ আর চোখভরা স্বপ্ন। সবকিছুই থেমে গেলো মাত্র ১৬ বছরে। মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুস্মিতা সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বিস্তারিত...

মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে একটি মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন সাজা ও প্রত্যেকেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এএসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪