মাগুরার শ্রীপুরে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১০২ শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল মজুমদার (৪৫) আটক হয়েছে ।
দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে আড়াই বছর পর ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে প্রথম চালানে ১৫ মেট্রিক টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।
"গাইড নেতৃত্বে বাল্য বিবাহ হবে রোধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় 'ওয়ান ডে' ক্যাম্প"-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯'টায় রেজিষ্ট্রেশনের মধ্যদিয়ে দিনব্যাপী বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের কার্যক্রম শুরু হয়।
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী, গোগা, উলাশী, বাগআঁচড়া ও কায়বাসহ পাঁচটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বর্ষণ এবং ভারতীয় ইছামতী নদীর ঢলের পানিতে সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সীমান্তে বিএসএফের গুলিতে সাত মাসে প্রাণ গেছে ২২ বাংলাদেশির। আহত হয়েছেন ৩২ জন। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে, ২০০৯ সাল থেকে গত ১৬ বছরে বিএসএফ হত্যা করেছে ৬০৭ বাংলাদেশিকে।
যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে ঢোকার সময় হাতেনাতে আটক হয়েছেন আব্দুস শুকুর নামে কারাগারের এক কর্মচারী। আটক আব্দুস শুকুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনির টেক গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে যশোর কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত।
সুন্দরবনের কয়রায় কোস্টগার্ডের অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে।
ভারতের হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
যশোরের শার্শা উপজেলায় বন্যায় পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত ১০০শ' টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
ঠিক নিয়ম না মেনে কয়লার ড্যাম্প পরিচালনা ও পরিবেশ দুষনের দায়ে যশোরের অভয়নগর উপজেলার আলীপুরে ড্যাম্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নওয়াপাড়ার আই আর এস ইন্টারন্যাশনালকে ২০,০০০ টাকা জরিমানা করে তাতক্ষনিক আদায় করা হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জুলাই মাসে ৫৭ কোটি টাকার বেশি আদা আমদানি হয়েছে। আমদানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে প্রভাব পড়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে কমেছে কেজি প্রতি ৫০ টাকা পর্যন্ত।
খুলনার ডুমুরিয়ায় ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
যশোরের অভয়নগরের বাজারে নিত্যপণ্যের দামে আগুন লেগেছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, কাঁচা মরিচসহ সব ধরনের সবজির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। মাছ, মাংস ও ডিমের বাজারও অস্থির হয়ে পড়েছে।