র্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় যশোরের অভয়নগর উপজেলার কৃষি নির্ভর ৪ টি ইউনিয়নের লাখ লাখ মানুষের জীবন কাটছে পানির সাথে। চলতি বছরে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি।
মেহেরপুরের গাংনীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
৩৮ বছর শিক্ষকতা করার পর লেবু বিক্রি করে সংসার চালাচ্ছেন আব্দুল লতিফ। জীবনের শেষ বয়সে এসে এই পথ বেছে নিতে হয়েছে শিক্ষক আব্দুল লতিফকে। ফুটপাতে বসেই এখন লেবু বিক্রি করছেন ৭৪ বছর বয়সী এই শিক্ষক।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ৫টি চালানে ১২৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। সর্বশেষ শনিবার (৩০ আগস্ট২৫) রাত সাড়ে ৮টার দিকে ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর-১ (শার্শা) সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আজিজুর রহমান বলেন, বিগত দেড় দশক ধরে স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্থানীয় চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নটির ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
যশোরের শার্শা উপজেলায় লক্ষণপুর স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রাস্তার দু’পাশে পরিবেশ বান্ধব গাছ তালের আঁটি বপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল পোর্ট থানা মানকিয়া গ্রাম থেকে ৮৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটক ব্যক্তির বয়স ১৮ বছরের কম হওয়ায় তার নাম-ঠিকানা প্রকাশে আইনি বাধা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
যশোরের বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কয়েকশ’ বন্যা কবলিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করছে দূর্বত্তরা।
চুয়াডাঙ্গার দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ভারতের হাকিমপুর চেকপোস্টে আটক হওয়া ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
যশোরের বেনাপোল পোর্ট থানা পুটখালী ইউনিয়নের সীমান্তে চরের মাঠে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে পুটখালী সীমান্তবর্তী চরের মাঠের আম বাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে টহলরত বিজিবি ও স্থানীয়রা বেনাপোল পোর্ট থানায় খবর দেন।
ভারতের উজানের পানি ও পাহাড়ি ঢলের তোড়ে যশোরের বেনাপোল সীমান্তবর্তী বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা ও সর্বাংহুদা গ্রামের ঘরবাড়ি পানির নিচে ডুবে গেছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত দুই শতাধিক কাঁচা-পাকা বাড়িঘরে পানি ওঠায় গ্রামবাসী পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ধান্যখোলা ও বোয়ালিয়া গ্রামেও পানি প্রবেশ করছে। টানা বৃষ্টি হলে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।