পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যখন দুয়ারে কড়া নাড়ছে, ঠিক সেই মুহূর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন বাগেরহাটের কচুয়া উপজেলার ৮ জন ব্যবসায়ী। ইদের বাড়তি বেচাকেনা শেষে ধার-দেনা শোধ করে পরিবারের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন তারা দেখছিলেন, তা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে।
কুষ্টিয়া কুমারখালির ওসির গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে এম পির স্বজনদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪ আসনের এমপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসেনের চাচতো ভাই আনোয়ারের সঙ্গে আরেক চাচাতো শিপলুর পারিবারিক বিরোধ চলছিল।
কুষ্টিয়ার মিরপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ভ্যান চাপায় সুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মুচাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জীবনের কঠিন বাস্তবতা আর একের পর এক প্রতিকূলতার মধ্যেও হার না মানা বাগেরহাট সদর উপজেলার উত্তর রাড়ীপাড়া গ্রামের সংগ্রামী নারী রুমিছা বেগম (৫৫)। পাঁচ বছরের নাতিকে বুকে আগলে প্রতিদিন ভ্যান চালিয়ে জীবিকার চাকা ঘোরানো এই নারীর করুণ কিন্তু অনুপ্রেরণাময় গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় বাগেরহাট জেলা ছাত্রদল।
কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে কন্যা নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে আজাদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি পেশায় একজন কৃষক।
বাগেরহাটে বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বাগেরহাট বাসস্ট্যান্ডে পরিচালিত এক ঝটিকা অভিযানে এ হুঁশিয়ারি দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
ঝিনাইদহের কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের প্রতিবন্ধী নজির উদ্দিন। স্ত্রী ও এক সন্তান নিয়ে সংসার। প্রতিবন্ধী হয়েও ভ্যান চালিয়ে কোনো রকম জীবিকা চালান। আশা করেছিলেন, ঈদের আগেই প্রতিবন্ধী ভাতার টাকাটা পাবেন। আর টাকা পেলে স্ত্রী-সন্তান নিয়ে ঈদটা ভালোভাবে কাটাবেন।
যশোর শহরের যানজট নিরসনে নতুন একটি বিকল্প সড়কের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় এই সড়কটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই সড়কটি যশোর পৌরসভার গাড়িখানা রোড থেকে ইনস্টিটিউটের মধ্য দিয়ে এমএম আলী রোড, ব্যাগপট্টি পর্যন্ত ড্রেনের উপর নির্মিত।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলায় এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপনে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে এবারও প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা নগরীতে ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন,কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রশাসনিক কারণে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবনচরা ও দৌলতপুর থানার ছয়জন পুলিশ কর্মকর্তাকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) কেএমপি কমিশনার জাহিদুল হাসানের এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া ছয় পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে অফিস আদেশ থেকে জানা গেছে।